Logo
Logo
×

নগর জুড়ে

‘খাবারের ফেরিওয়ালা’ ঈর্ষন্বীত একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত : বাবু

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৩:২৫ পিএম

‘খাবারের ফেরিওয়ালা’ ঈর্ষন্বীত একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত : বাবু
Swapno

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলাকে লগডাউন ঘোষণা করার পর বিপাকে পড়ে যান নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় সরকারিভাবে ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ঘরে ঘরে পৌঁছে দেন খাদ্যসামগ্রী। 


 
তবে সরকারি বরাদ্দ ছাড়াও ১৭ নং ওয়ার্ডের নিজ উদ্যোগে ১২ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। ওয়ার্ডবাসীর ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেন তিনি। তাই স্থানীয় বাসিন্দারা কাউন্সিলর বাবুকে খাবারের ফেরিওয়ালা উপাধি দিয়েছেন। এতে ঈর্ষন্বীত একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেন কাউন্সিলর বাবু।


 
তিনি জানান, ১৭ ওয়ার্ডের ভোটার না হওয়ায় ২০০ জন পরিবারকে ত্রাণ দেয়ায় হয়নি দাবি করে মঙ্গলবার একটি অনলাইনে ভিডিওসহ সংবাদ প্রকাশ করে। অথচ ঐ ভিডিওটি পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। ভিডিও ধারণ করা ঐ যুবকটির ভিডিও ক্যামেরার দোকান রয়েছে। 

 

তাকে দিয়ে পরিকল্পিতভাবে ভিডিওটি করিয়ে তা সংবাদ আকারে প্রকাশ করে আমার ইমেজ ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। ভাল কাজ করে যদি এমন ভাবে হয়রানী করা হয় তাহলে মানুষের তো ভাল কাজ করার আগ্রহ হারিয়ে যাবে। তবে আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্রই করা হোক না কেন আমি সর্বদাই আমার ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করে যাবো। 


 
এদিকে, ভিডিও ধারণকারী ঐ যুবক তার ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। ভিডিওতে তিনি বলেন, তাকে ফোন দিয়ে যেখানে নিয়ে যাওয়া হয়েছে। পরিকল্পনাকারীদের নির্দেশনা অনুযায়ী তিনি ভিডিও করেছেন।


 
এঘটনায় কাউন্সিলর আব্দুল করিম বাবু তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন-প্রিয় নারায়ণগঞ্জবাসী,  নারায়ণগঞ্জের কিছু অতি উৎসাহিত মিডিয়া আমার বিরুদ্ধে একটি মিথ্যা নিউজ প্রকাশ করেছে। 


আপনারা নিশ্চই অবগত আছেন আমি ১০ বছর ধরে আমার ১৭নং ওয়ার্ড এ খাদ্যসামগ্রী বিতরণ করে আসছি, করোনার এই মহাবিপদে ১৫, ১৬, ১৭, ১৮ দেখি নাই সাধ্যমতো করার চেষ্টা করেছি । ১৭ নং ওয়ার্ডে অধিক করেছি কারণ এই এলাকার মানুষ আমাকে অনেক সম্মান দিয়েছে।

 
এলাকার কিছু ধান্দাবাজ সুদখোর দালালরা একটি চক্র হয়ে আমার বিরুদ্ধে ভাড়া করা লোক দিয়ে টাকা ব্যবহার করে সম্মান হানির চেষ্টা করছে। আফসোস এই অর্থটা যদি গরিবের পিছনে ব্যবহার করতা, বিগত ১০ বছরে আমি নিজের কষ্টের উপার্জিত কোটি কোটি টাকা আমার এলাকাবাসীর কল্যাণে ব্যবহার করেছি।

 
মানুষের উপকার না করতে পারলে ক্ষতি কইরেন না। একটা কথা মনে রাখবেন যারা আমার সম্মানহানীতে লিপ্ত তাদের জন্য আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ আমার মৃত্যুর আগেই তাদের বিচার করবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন