করোনাভাইরাসের সংক্রমন রোধে শহরের বিভিন্ন স্থানে পথচারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথম অবস্থায় এসব হাত ধোয়ার স্থানে সাবান থাকলেও এখন আর নেই।
পানি ঠিকই আছে সাবান পাওয়া যাচ্ছেনা। হাত ধুইতে এসে সাবান না পেয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেন। গতকাল নগরীর খাজা সুপার মার্কেট, মেট্রোহলের মোড়, হকার্স মার্কেটসহ হাত ধোয়ার কয়েকটি স্থানে সাবান পাওয়া যায়নি।
মূলত: পথচারীদের সচেতন করে তুলতেই হাত ধোয়ার এই কর্মসূচীর উদ্যোগ গ্রহন করা হয়। পথচারী বাসযাত্রীসহ পথচারীরা যাতে এসব স্থানে হাত ধোতে পারবেন। এজন্য সাবান ও পানির ব্যবস্থা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোশেনসহ অনেক সংগঠন। শুরুতে এসব স্থানে সাবান ও পানি ছিল। পথচারীসহ অনেকেই এসব স্থানে চলার পথে হাত ধোতে দেখা গেছে।
সাবান ও পানি শেষ হয়ে গেলে ওইসব সংস্থাগুলো তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু লকডাউন ঢিলে হয়ে যাওয়ায় ওইসব সংগঠনগুলোর দায়িত্বও ঢিলে হয়ে গেছে। এখন আর হাত ধোয়ার ওই সব স্পটগুলোয় সাবান থাকলে পানি থাকে না। আবার কোনকোন স্থানে পানি থাকলে সাবান থাকেনা এমনই চিত্র দেখাগেছে।
চাষাড়ায় খাজা সুপার মার্কেটের সামনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন এর সৌজন্যে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। গতকাল দুপুরে পথচারী কবির হাত ধুইতে এসে সাবান না পেয়ে ক্ষেপে যান। এমন আরো অনেক স্থানে এই চিত্র দেখাগেছে।
চলার পথে হাত ধুইতে এসে সাবান না পেয়ে চলে যাচ্ছে। তাই অনেকেই অভিযোগ করেন এই সময় যেখানে বারবার হাত ধোয়ার জন্য বলা হচ্ছে। আর সেখানে ব্যবস্থা থাকলেও সাবান পাওয়া যাচ্ছেনা।
বিষেশজ্ঞরা জানিয়েছেন, করোনাবাইরাসের মতো শ্বাসতন্ত্রে আক্রমনকারী ভাইরাসগুলো তখনই ছড়ায় যখন চোখ, নাক বা গলার শ্লেষ্মর মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। অধিকাংশ ক্ষেত্রে তা হাতের মাধ্যেমেই হয়ে থাকে।
ভাইরাসটি একজন থেকে আরেকজনে সংক্রমণের প্রধান মাধ্যমও হাত। বিশ্ববাপী মহামারী আকারে যখন ভাইরাসটি ছড়ায় তখন এর বিস্তার রোধের সবচেয়ে সহজ সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি হল ঘনঘন সাবান ও পানি দিয়ে হাত ধোয়া।


