Logo
Logo
×

নগর জুড়ে

একটি টেস্ট করাতে সাড়ে ৩ হাজার টাকা খরচ হয় : সেলিম ওসমান

Icon

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৭:১৪ পিএম

একটি টেস্ট করাতে সাড়ে ৩ হাজার টাকা খরচ হয় : সেলিম ওসমান
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বলেছেন, সাধারণভাবে চললে এ ল্যাবে কমপক্ষে ৯০টি নমুনা পরীক্ষা করতে পারবো। আমাদের লোকবল যদি বেড়ে যায় তাহলে আমরা  ১৮০-২০০ জন পর্যন্ত টেস্ট করাতে পারবো। কিন্তু সাধারণ সর্দি কাশি হলেই টেস্ট করাতে হাসপাতালে ভীড় করবেন না। টেস্টটা করতে হবে কিনা সেটা আগে বাইরের ডাক্তারদের কাছে যান তাদের পরামর্শ নিন এবং  প্রেসক্রিপশন নিয়ে আসবেন তাহলেই টেস্ট হবে। একটি টেস্ট করাতে খরচ পড়ে সাড়ে ৩ হাজার টাকা খরচ হয়। যেটা  সরকার ভর্তুকি দিচ্ছে।


বুধবার (৬ মে) দুপুরে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে (করোনা হাসপাতাল) করোনাভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোবনকালে তিনি এসব কথা বলেন। 


সেলিম ওসমা বলেন, আমি সাংবাদিক ভাই ও গণমাধ্যমের মাধ্যমে সকলের কাছে অনুরোধ করবো অকারণে মানুষ যাতে এখানে অসুবিধার সৃষ্টি না করে। যদি ডাক্তার বলেন টেস্ট প্রয়োজন তাহলে অবশ্যই হবে নয়তো আমাকে জানাবেন আমি নিজে এসে টেস্ট করানোর ব্যবস্থা করবো। কিন্তু অহেতুক টেস্ট করানোর জন্য জোর করবেন না। তখন কিন্তু আপনাদের সাথে আমাদের স্বপ্রণোদিত একটা বিরোধের দেখা দিবে।


তিনি আরও বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের টেস্ট করতে না হয়। কিন্তু আমাদের সময় দিতে হবে। সবচেয়ে বড় কথা নারায়ণগঞ্জে যে দুরাবস্থাটা হয়েছে। পিপিই পায় নেই এমনকি মাস্কটা পর্যন্ত তারা পায়নি তারপরও ডাক্তাররা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছে। তারা করোনা রোগী কোনটা সেটাই জানতো না।  দেখা যেত পেট খারাপেরই রোগী তার করোনা রয়েছে।  যারা রোগীদের সেবা দিবেন তারাই আজকে অসুস্থ হয়ে আছেন। এমনকি পুলিশ-র‌্যাব করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও দীর্ঘদিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। তারপরই আমার মনে হল আমাকে বের হতে হবে। 


এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জ ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা সরকার সঞ্চয় সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন