Logo
Logo
×

নগর জুড়ে

আসুন ঈদের শপিং’র টাকাটা প্রতিবেশীকে হেল্প করি : রিয়েন

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৮:৪৪ পিএম

আসুন ঈদের শপিং’র টাকাটা প্রতিবেশীকে হেল্প করি : রিয়েন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রায় দুই মাস ধরে বন্ধ সরকারি বেসরকারিসহ সকল শিল্প কারখানা ও প্রতিষ্ঠান। এতে করে নিম্ন আয়ের মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে পড়েছে অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো।

 

দেশের এই ক্রান্তিলগ্নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের অসহায় হতদরিদ্র ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। কাউন্সিলর বাবুর নিজ উদ্যোগে ওয়ার্ডের ১৪ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় মানুষের পাশে বাবার মতো দাঁড়িয়েছে কাউন্সিলর আ. করিম বাবুর একমাত্র ছেলে এসবি স্যাটেলাইটের ব্যবস্থাপনা পরিচালক এম আর কে রিয়েন।

 

এম আর কে রিয়েন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, আসুন এবার ঈদের শপিং এর টাকাটা আপনার বিপদে থাকা প্রতিবেশীকে হেল্প করি। আপনি নতুন জামা পড়বেন আর আপনারা প্রতিবেশী না খেয়ে থাকবে সেটা কি ঠিক হবে। আল্লাহ যদি জিজ্ঞাস করে কি জবাব দিবেন? আসুন আমরা একজন আরেক জনের পাশে দাঁড়াই। বাড়ির নিচে রেঞ্জ রোবার থাকলে লাভ নাই যদি না ওই রেঞ্জ রোবার গাড়ির মালিকটার গাড়ির দামের মতো মন বড় করে সাহায্য না করতে পারে। আসুন সব সময় কিন্তু আল্লাহক খুশি করতে পারবেন না। এখনই সুযোগ আমরা সৃষ্টির সেরা জীব প্রমান করার।

 

বর্তমান দেশের ক্রান্তিলগ্নে ওয়ার্ডবাসীর পাশে এসে বাবার মধ্যে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন কাউন্সিলর আ. করিম বাবুর পুত্র এম আর কে রিয়েন।

 

ইতিপূর্বে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে ১৭ নং ওয়ার্ডের  সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং এলাকায়  সচেতনতামূলক লিফলেট ও মাইকিং করা হয়। ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন। এলাকায় রাস্তা ঘাট, পাড়া মহল্লা ও বাড়ি ঘরের আঙ্গিনায় জীবাণুমুক্ত করতে জীবাণুমুক্ত ওষুধ দিয়ে স্প্রে ও বিলিছিন পাউডার ছিটানো হয়। কাউন্সিলর বাবুর এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন