Logo
Logo
×

নগর জুড়ে

খোরশেদের ত্রাণ টিমের স্বেচ্ছাসেবক করোনায় আক্রান্ত

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৮:০৯ পিএম

খোরশেদের ত্রাণ টিমের স্বেচ্ছাসেবক করোনায় আক্রান্ত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের ত্রাণ টিমের স্বেচ্ছাসেবক (রিক্সা ভ্যান চালক) মো. সোনা মিয়া করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে (ফেসবুক) এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি। 

 

স্ট্যাটাসে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা অতন্ত্য দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের ত্রাণ টিমের সদস্য (ত্রাণ বিতরণের রিক্সা ভ্যান চালক) মো. সোনা মিয়ার করোনা টেস্ট পজিটিভ পাওয়া গেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উল্লেখ যে তিনি গত ৩০ এপ্রিল থেকে জ্বর অনুভব করায় বিশ্রামে ছিলেন ও ১ লা মে তার পরীক্ষা নেয়া হয়, আজ (মঙ্গলবার, ৫ মে) তার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

 

তিনি আরও জানন, সোনা মিয়া পেশায় একজন কভার ভ্যান চালক। করোনা দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই তিনি আমাদের সাথে ত্রাণ টিমে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছিলেন। মানবিক এই মানষটি সবচেয়ে কষ্টের কাজ গুলো হাসি মুখে করতেন। হাসপাতাল সূত্রে বলা হয়েছে তিনি খুবই দ্রুত আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। আমাদের ত্রাণ, সাপোর্ট ও দাফন টিমের বাকি সদস্যরা সুস্থ আছেন। আমরা সোনা মিয়ার চিকিৎসা ও পরিবারের ব্যায়ভার বহন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন