স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের আর কে মিত্র রোড নিমতলা লেকের সাথে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের অফিস। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ২ টার সময় তালা ভেঙ্গে চুরির চেষ্ঠা করার সময় স্থানীয়রা হাতে নাতে ৩ জন চোরকে ধরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চোরের দলটি কম্পিউটার এবং টেবিলের ক্যাশ চুরি করার চেষ্ঠা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধরে ফেলে। শহরের দক্ষিণ র্যালিবাগান এলাকায় তোফাজ্জল হোসেনর ফারুক, রাতুলসহ মোট ৩জন এই চুরির ঘটনার সাথে যুক্ত ছিলো।
এ ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগিব হাসান ভুঁইয়া। তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সদস্যরা বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে বিভিন্ন সেবামূলক কাজ সমাজের মানুষের জন্য করে যাচ্ছি। আমাদের সংগঠনের এই সেবাকে থমকে দেয়ার জন্য এটা একটি অনাকাঙ্খিত ব্যাপার। তারপরও আমরা থমকে যাবো না। চোরদের পরিচয় ঠিকানা আমরা পেয়েছি। চুরি এ ঘটনার বিষয়ে আইনশৃংখলা বাহিনীর কাছে আমরা সংগঠনের পক্ষ থেকে মামলা করবো।


