Logo
Logo
×

নগর জুড়ে

২ নং ঘাট দিয়ে পারাপারে ১০টাকা ভাড়া, যাত্রীদের ক্ষোভ

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৭:০৫ পিএম

২ নং ঘাট দিয়ে পারাপারে ১০টাকা ভাড়া, যাত্রীদের ক্ষোভ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহামারি করোনাভাইরাস বা কোভিড-১৯ বিস্তার ঠেকাতে সরকারিভাবে কড়া নির্দেশনা দেয়া হলেও দেখা গেছে ভিন্ন চিত্র। শহরের ৫নং খেয়া ঘাটে ট্রলার ও নৌকার ঘাট বন্ধ থাকায় কৌশল করে ২নং মাছ ঘাটে ঘাট বসিয়ে দ্বিগুণ ভাড়া নিয়ে ভিড়ের মধ্যেই গাদাগাদি করে নদী পারাপার করছে।

 

মঙ্গলবার (৫ মে) সকালে শহরে ২নং মাছ ঘাট এলাকায় যাত্রী পারাপরের জন্য সরকারি নিয়মে  ৫ টাকার ভাড়া ১০ টাকা করা হচ্ছে বলে দাবি মাঝিদের।

 

নাম প্রকাশ না করার শর্তে একজন নৌকার মাঝি বলেন, সেন্ট্রাল ঘাট থাকার সময় নৌকা দিয়ে পারা হলে ৫টাকা দিতে হতো এখন ১০টাকা করে নিচ্ছি। কেন ৫ টাকার ভাড়া ১০ টাকা নেয়া হচ্ছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, চার্ট টানিয়ে দিয়েছে ১০টাকা করে এটি সরকারিভাবে। 

চার্ট দেখতে চাইলে তা দেখাতে না পেরে তিনি বলেন, এ বিষয় আমরা কিছু জানি না । মালিক সমিতির লোকেরা জানে। মালিক সমিতির নাম জানতে চাইলে তিনি বলেন, দিদারসহ আরো অনেকে আছে।


এ বিষয় নৌকায় আসা যাত্রিদের কাছে দাম বৃদ্ধির কথা জানতে চাইলে ক্ষোভের সাথে বলেন, এ অভাবের দিনে কাজ কাম নেই তার পরেও জোর জুলুম করে ৫ টাকার ভাড়া ১০ টাকা করে নেয়া হচ্ছে। প্রশাসনের হস্তক্ষে কামনা করেন ভুক্তভোগিরা।

 

এ দিকে ঘাটের ট্রলার ও নৌকা বন্ধ থাকায় ২নং মাছ ঘাটে পর্যাপ্ত পরিমাণ নৌকা নেই। তবে মানুষের ভিড় ছিল চোখে পরার মতো। মানুষের তুলনায় নৌকা কম হওয়ায় এক নৌকাতেই ঠাসাঠাসি করে নদী পার হচ্ছে যাত্রীরা। ভাড়া বাড়লেও কমেনি অতিরিক্ত লোক নেওয়া। মাঝিরা জনপ্রতি ১০টাকা করে ১০ জন লোক নিয়ে নৌকা ছাড়ার কথা বলে নিচ্ছে ১০ থেকে ১৫ জনেরও বেশি। তাছাড়া কোন ছোট বস্তা বা ব্যাগ নিয়ে নদী পার হতে হলে গুনতে হয় অতিরিক্ত আরো ১০টাকা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন