যুগের চিন্তা (যুগের চিন্তা ২৪) : শহরের ২ নং রেলগেইট এলাকায় দুইটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা কেেছ ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায় সামাজিক দূরত্ব বজায় না রাখা, মূল্য তালিকা টানিয়ে না রাখায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পরিবেশনের অভিযোগে ঢাকা সুইটস এর মালিক অপু দেবনাথকে ৫ হাজার টাকা অনাদায়ে ৫ দিনেরজেল ও হারুন মিষ্টান্ন ভান্ডারের মালিক ললিপ মোদককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, সামাজিক দূরত্ব বজায় না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন করা, মাস্ক ও গ্লাভস না পরায় ২ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। রমজান মাস ও করোনাকে সামনে রেখে এ অভিযান চলমান থাকবে। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


