Logo
Logo
×

নগর জুড়ে

করোনা : নারায়ণগঞ্জে বিশেষ বিবেচনায় দুই কারাবন্দির মুক্তি

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০৯:২১ পিএম

করোনা : নারায়ণগঞ্জে বিশেষ বিবেচনায় দুই কারাবন্দির মুক্তি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনাকালীন সময়ে বিশেষ বিবেচনায় দুই বন্দিকে মুক্তি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা কারাগার। শনিবার (২ মে) দুপুরে তাদেরকে জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

 

মুক্তিপ্রাপ্তরা হলো- শহরের কুমুদিনী র‌্যালি বাগান এলাকার বিল্লাল ও রূপগঞ্জের হাউলিপাড়া এলাকার গুলজার। এদের দুজনই মাদক মামলায় বিনাশ্রম সাজাপ্রাপ্ত ছিলেন।

 

জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আমরা ইতোমধ্যেই সারাদেশের মতো নারায়ণগঞ্জ থেকে ২০৫ জন বন্দির তালিকা দিয়েছিলাম। অপরাধ বিবেচনায় লঘু অপরাধের আসামিদের নাম তালিকায় দেয়া হয়েছে। এর মধ্যে দু’জনের নাম গতকাল এসেছে, তাদের আজ মুক্তি দেয়া হয়েছে।

 

তিনি আরও জানান, এদের দুজনই এক বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি। এর মধ্যে বিল্লাল দরিদ্র হওয়ায় তার অর্থদন্ডের ১ হাজার টাকা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে দিয়ে দেয়া হয়েছে। কারণ সাজা মওকুফ হলেও অর্থদন্ড মওকুফ করা হয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন