Logo
Logo
×

নগর জুড়ে

বৃষ্টিতে শহরের সড়ক ও অলিগলি জলমগ্ন

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০৯:১৮ পিএম

বৃষ্টিতে শহরের সড়ক ও অলিগলি জলমগ্ন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বৃষ্টিতে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার অলিগলি বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে পড়েছে। শনিবার (২ মে) দুপুরে থেমে থেকে প্রায় ঘণ্টাব্যাপী বৃষ্টিতে শহরের ্সব রাস্তা তলিয়ে যায় পানিতে। এতে নগরবাসী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষেরা পড়েন বিপাকে।

 

সরেজমিনে দেখা যায়, শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক,  মিশনপাড়া, জামতলাসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে স্বাভাবিক যানবাহন রিকশা চলাচলেও বাড়তি বিড়ম্বনা পোহাতে হয়। আর এ সময় জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ পরে বিপাকে।

 

শহরের চাষাঢ়ার বাসিন্দা আফজল আলী জানান, ইতোমধ্যেই বর্ষার সময় চলে এসেছে। এখনি অল্প বৃষ্টিতে নগরের এ অবস্থা। দ্রুত যদি নাসিক এ ব্যাপারে পদক্ষেপ না নেয়, তাহলে হয়তো সামনে আমাদের জন্য বড় বিপর্যয় অপেক্ষা করছে।


 
এদিকে নগরবাসীও দ্রুত এ ব্যাপারে নাসিক মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে তারা বলেছেন, যদি তিনি এই বর্ষা মৌসুমকে অবহেলা করেন তাহলে ফলে পানি জমে ক্ষতির সম্মুখিন  হবে নগরবাসী, বাড়বে ডেঙ্গুর প্রকোপসহ নানা সমস্যা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন