Logo
Logo
×

নগর জুড়ে

মে দিবস উপলক্ষে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমাবেশ 

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ০৪:৫২ পিএম

মে দিবস উপলক্ষে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমাবেশ 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে করোনা দুর্যোগ বিবেচনায় প্রতীকী সমাবেশ অনুষ্ঠিত হয়।  শুক্রবার (১ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ প্রতীকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল হাই শরীফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার সভাপতি অঞ্জন দাস, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলার সাধারণ সম্পাদক এইচ রবিউল চৌধুরী।

 

নেতৃবৃন্দ বলেন, করোনা দুর্যোগের সময়ে গার্মেন্টস মালিকরা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চালু করেছে। করোনা স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কারখানা চালানোর কথা থাকলেও মালিকরা তা মানছে না। সাধারণ ছুটির মধ্যে কারখানাগুলোতে ব্যাপক ছাঁটাই চলছে। 

 

সরকার ছুটি ভোগ করা শ্রমিকদের ৪০ ভাগ বেতন কেটে নেয়ার ঘোষণা দিয়েছে। সরকার ও মালিকদের যোগসাজসে শ্রমিকদের বঞ্চিত করার এই তৎপরতা শ্রমিকরা কোনভাবেই তা মেনে নেবে না। অপ্রতিষ্ঠানিক শ্রমিকদের প্রত্যেককে সরকারি খাদ্য সহায়তা দেয়ার প্রধানমন্ত্রীর ঘোষণা থাকলেও অধিকাংশ শ্রমিক এখনও সরকারি সহায়তা বঞ্চিত। 

 

নেতৃবৃন্দ বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শ্রমিকরা জীবন দিয়ে, রক্ত ঢেলে তার অধিকার প্রতিষ্ঠা করেছিল। রক্তের বিনিময়ে শ্রমিকরা মে দিবস পেয়েছে। দুর্যোগকালীন এ সময়ে নির্মম শোষণ মে দিবসের শিক্ষায় শ্রমিকরা রুখে দাঁড়াবে। 

 

নেতৃবৃন্দ বেতন কেটে নেয়ার সিদ্ধান্ত বাতিল, কারখানায় বিশ^ স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্য বিধি কঠোরভাবে মানা, কর্মরত শ্রমিকদের ঝুঁকিভাতা প্রদান, করোনা আক্রান্ত হলে চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান, দুর্নীতি বন্ধ করে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন