স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট, মোল্লা সল্ট ও ইপিলিয়ন ফাউন্ডেশনের সহায়তায় ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুমুদিনী উত্তর ও দক্ষিণ বাগানে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করেন তিনি।
এ সময় কাউন্সিলর খোরশেদ বলেন, আমরা ১৩নং ওয়ার্ডের প্রতিটি এলাকায় খাদ্যসামগ্রী উপহার পৌছে দিতে পেরেছি। সরকারি ত্রাণ বিতরণ বিধি অনুযায়ী সরকারি ও বেসরকারি ত্রাণ সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রথম দফায় সকাল ১০ টায় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের জেনারেল ম্যানেজারসহ কর্মকর্তাগণের উপস্থিতিে ৪০০ পরিবারকে ও দ্বিতীয় দফায় বিকেল ৩.৩০ টায় কুমুদিনী দক্ষিণ বাগনের মুরুব্বীগণের উপস্থিতিতে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


