খোরশেদের পাশে বাংলাদেশ ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও স্বেচ্ছাসেবী
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৫:৪৮ পিএম
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে করোনায় উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের সৎকারে নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের কাজে উদ্বুদ্ধ হয়ে পাশে দাড়িয়েছেন বাংলাদেশ ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আল মামুন, ডা. মাসুদ, ফিরোজ চৌধুরী নারায়ণগঞ্জের বসবাসরত স্বেচ্ছাসেবী মোহাম্মদ মিজানুর রহমান (মাসুম)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তারা কাউন্সিলর খোরশেদের হাতে তুলে দিয়েছেন সৎকারের কাজের জন্য পিপিই ও অন্যান্য সরঞ্জাম। এ সময় তারা আগামীতেও এমন সহযোগিতার কথা জানিয়েছেন কাউন্সিলর খোরশেদকে।
পিপিই ও অন্যান্য সরঞ্জাম গ্রহনকালে কাউন্সিলর খোরশেদ বলেন, সকল বেদাভেদ ভুলে মানবতার জন্যই তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা উপসর্গ মৃত ব্যক্তির সৎকারে এগিয়ে এসেছেন। এবং যতক্ষন পর্যন্ত নিজে অসুস্থ্য না হবেন সে পর্যন্ত তিনি এ কাজ চালিয়ে যাবেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে করোনা ভাইরাস সংক্রমনে একের পর এক মৃত্যু হয়ে যখন ভয়ে আতংকে স্বজনরা লাশ ফেলে রেখেছে এসব মৃত ব্যাক্তিদের সৎকারের এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। জাত ধর্ম বেধাবেদ ভুলে নিজে মুসলমান হয়েও হিন্দু মৃত ব্যক্তির সৎকারে মুখাগ্নি করেছেন খোরশেদ।
এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ৩৫ জন মৃত ব্যাক্তির লাশ সৎকার ও দাফন করেছেন সে। এর মধ্যে ৬ জন হিন্দু ও ২৯ জন মুসলমান ব্যাক্তির লাশ রয়েছে। আর এমন মহৎ কাজের জন্য নারায়ণঞ্জের মানুষ কাউন্সির খোরশেদকে বীর বাহাদুর উপাধি দিয়েছেন।


