Logo
Logo
×

নগর জুড়ে

শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে মুনাফা করা যাবে না 

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১০:১৮ এএম

শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে মুনাফা করা যাবে না 
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি : করোনা ঝুঁকির মধ্যে গার্মেন্টস কারখানা খুলে দেওয়াটা শুধু অমানবিক'ই নয় এটা আত্মঘাতী সিদ্ধান্ত। মালিকরা জরুরি কাজের জন্য স্বল্প পরিসরে কারখানা খোলার কথা বলে শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থা নেওয়া ছাড়াই সকল কারখানা খুলে দিয়ে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিয়েছে।

 

করোনা দুর্যোগের মধ্যে শ্রমিকদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পরিবর্তে মালিকরা বেতন-ভাতা পরিশোধ না করে ছাঁটাই, লে-অফ করে শ্রমিকদের মৃত্যু ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। দেশের সংবিধানে সকল মানুষের জীবনের মূল্য সমান হলেও গার্মেন্টস মালিকদের কাছে শ্রমিকের জীবনের কোন মূল্যই নেই।

 

তারা শ্রমিকদেরকে ক্রীতদাস মনে করে আবারো তার প্রমাণ দিলো। গার্মেন্টস মালিকদের এই মানসিকতা পরিহার করে তাদের সংবেদনশীল হতে হবে। করোনা দুর্যোগের মধ্যে সকল ছাঁটাই-বরখাস্ত লে-অফ এর ঘোষণা বাতিল করতে হবে। 

 


 বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এসব কথা বলেন।


 বিবৃতিতে তারা আরও বলেন- যেসব কারখানা খুলেছে এমন কিছু কারখানায় খোঁজ নিয়ে জানা যায় শ্রমিকদের শুধু সাবান দিয়ে হাত ধোয়া বা দশ লিটার পানিতে এক চামচ গি¬সারিন মিশিয়ে জীবাণুনাশক বানিয়ে স্প্রে করা ছাড়া তেমন কোন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।

 

আগের মতই কাজ করানো হচ্ছে। ফলে কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি থাকলে সমস্ত শ্রমিকরা সংক্রমিত হবে। তারা কারখানা থেকে বাহিরে এলে তাদের সংস্পর্শে সমাজে অন্যদের মধ্যে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্ব না দিয়ে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে মুনাফা করা যাবে না।


বিবৃতিতে বলা হয়, জরুরি প্রয়োজনে কিছু কারখানা খোলা রাখতে হলে শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তারদের কারখানায় প্রবেশের আগে সারিবদ্ধভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রবেশ করানো, থার্মোমিটার দিয়ে প্রত্যেকের শরীরের তাপমাত্রা মাপা, মূল ফটকে সাবান দিয়ে হাত ধোয়া বা জীবাণুনাশক স্প্রে করা, শরীরের জামা কাপড়ে স্প্রে করা, জুতা স্প্রে করে নির্দিষ্ট জায়গায় রাখা, সকলের পিপিই পড়া, মাস্ক ও গ¬াভস বাধ্যতামূলক করা এবং শ্রমিকদের কাজ করার মেশিন গুলো সামাজিক দূরত্ব বজায় রেখে আগের চেয়ে ফাঁকা করে বসানো।

 

সুইং লাইন গ্যাপ করে বসানোসহ স্বাস্থ্য বিধি মেনে করোনা প্রতিরোধে প্রয়োজনিয় পদক্ষেপ নিয়ে শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যসব কারখানা বন্ধ রেখে শ্রমিকদের পুরো মে মাস ছুটি প্রদানের দাবি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন