Logo
Logo
×

নগর জুড়ে

১০ টাকা কেজি দরে চাল পাবে ১৫ হাজার কর্মহীন দুঃস্থ পরিবার

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৭:৪৬ পিএম

১০ টাকা কেজি দরে চাল পাবে ১৫ হাজার কর্মহীন দুঃস্থ পরিবার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস সংক্রমণের এ পরিস্থিতিতে গরীব-দুঃস্থ নিম্ন আয়ের কর্মহীন ১৫ হাজার ৬০০ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল ক্রয়ের জন্য বিশেষ ওএমসি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরশেনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

বুধবার ( ২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় নগর ভবনের সামনে  এ কার্ড ও চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন  করেন তিনি। এ কার্ডের মাধ্যমে কার্ডপ্রাপ্ত প্রতিটি পরিবার ১০ টাকা দরে মাসে ২০ কেজি চাল কিনতে পারবেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাইনউদ্দিন এবং ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

 

বিতরণ শেষে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে মেয়র আইভী জানান, আপনারা জানেন করোনা একটি ঘাতক ভাইরাস। যা সারা বিশ্বে  ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে  বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা কার্যক্রম গ্রহণ করেচে। গত ২৫ মার্চ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার  বক্তব্যে  ওএমসি অর্থ্যাৎ খোলা মার্কেটে বিক্রয় এর আওয়াতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ের ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য আপাতত ১৫ হাজার ৬০০ পরিবারকে বিশেষ কার্ড এর বরাদ্দ দেয়া হয়েছে। 

 

পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী এ কার্ডের সংখ্যা আরো বাড়ানো হবে। দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহনশ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয়লিঙ্গ (হিজরা) সম্প্রদায়সহ অন্যান্য সকল শ্রেণির কর্মহীন মানুষ এ সুবিধা পাবে।

 

নারাণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে এ ধরনেবর পরিবারের তথ্যসংগ্রহের কাজ চলছে। তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকে কার্যালয় হতে আমাদের ইতোমধ্যেই ১ হাজার ৩৯টি কার্ড হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট কার্ড পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ত্রাণ ও সেবা কার্যক্রম প্রসঙ্গে আইভী জানান, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ইতোমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরশন ৪৯০ টন চাল পেয়েছি। আগামীকাল পর্যন্ত ২৭টি ওয়ার্ডে প্রায় ৫০ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল ও ডাল বিতরণ করতে সক্ষম হয়েছি। এছাড়া সামাজিকভাবে অনেকেই দান করে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডেই বিত্ত্ববানরা এগিয়ে এসেছে। কেউ তারা নিজেরা দিচ্ছে কেউ কাউন্সিলরের মাধ্যমে দিচেছ।

 

তিনি আরও জানান, আমরা ইতিমধ্যেই মেডিকেল টিম গঠন করেছি। প্রায় ১৬ জন ডাক্তার প্রতিদিন টেলিফোনে সেবা দিয়ে যাচ্ছে। তারপর সীমাবদ্ধতার মধ্যেও আমরা ৪টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগী বহন করা হচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যেই আমরা ৫১১ জনের নমুনা সংগ্রহ করেছি। আমাদের টেকনেশিয়ানের খুবই অভাব। আমাদের ৪জন টেকনিশিয়ান ছিলো তারমধ্যে তিনজনই অসুস্থ। একজন কাজ করছে। এছাড়া বেসরকারিভাবে আমরা দুজন পেয়েছি তাদেরকে নিয়ে আমরা ছোট্ট একটি টিমের মাধ্যমে  সিভিল সার্জনকে সহযোগিতা করছি। সভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজও  হোম কোয়ারেন্টাইনে থেকেও আমাদের সহযোগিতা করছে।


মেয়র আইভী জানান, রূপগঞ্জে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী উদ্যোগে একটি ল্যাব উদ্বোধন করা হয়েছে। এতে আমাদের উপকার হবে। আমরা এখান থেকে রোগী পাঠাতে পারবো। এর বাইরেও আমি শুনেছি যে তিনি আমাদের দুটি নমুনা সংগ্রহের বুথ স্থাপন করে দিবেন। বেসরকারিভাবেও বেশ কয়েকজন আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। আমরা প্রতিদিন ক্লোরিন মিশ্রিত পানি সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জসহ অন্যান্য অঞ্চলে ছিটিয়ে দিচ্ছি। আমাদের গাড়ি কম ছিলো দু’একজন আমাদের গাড়ি দিয়েও সহযোগিতা করছে।

এ সময় তিনি সুইপারদের স্যালুট জানিয়ে বলেন, আমাদের এ দুর্যোগে সুইপাররা প্রতিদিন কাজ করছে।  তাদের স্যালুট না দিলেই নয়। ওরাও অনেকে আক্রান্ত হয়েছে। আমাদের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী কঠোর পরিশ্রম করছে। তাদের জন্য দোয়া করবেন।

 

কাউন্সিলরদের কার্যক্রমের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,  আমরা আপনাদের ভোটে নির্বাচিত। তাই কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জনপ্রতিনিধরা কখনওই বসে থাকতে পারে না।  যে কোন দুর্যোগে স্থানীয় কাউন্সিলর, স্থানীয় প্রশাসনরা কাজ করে। আমরা এমন একজন কাউন্সিলর নাই যারা কাজ করছে না। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে না। লাশ দাফন থেকে শুরু করে সবগুলো কাজে সকল কাউন্সিলর কাজ করে যাচ্ছে। নারী কাউন্সিলর থেকে শুরু করে সকলে  কোনো ভেদাভেদ না রেখে চাল দেওয়া থেকে শুরু করে কবরস্থান, শশ্মান সব জায়গাতেই সবাই যাচ্ছে। 

 

তিনি বলেন, হয়তো কেউ মিডিয়া কাভারেজ বেশি পাচ্ছে আর অনেকে পাচ্ছে না। তাছাড়া আমাদের কবরস্থান ও শ্মশানে গোর কমিটি এবং সৎকারের জন্য কমিটি গঠন করা হয়েছে। সেখানে কাউন্সিলরদের সহযোগিতায় কার্যক্রম চলছে। আমি সকল কাউন্সিলরদের অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।  এ দুর্যোগে যেখানে মা তার সন্তানের লাশ ধরতে পারছে না, ভাই তার বোনকে ধরতে পারছে না। সেখানে  আমার কাউন্সিলররা বাড়ি থেকে লাশ বের করছে, দাফনের ব্যবস্থা করছে।

 

আমরা নারায়ণগঞ্জবাসী ভালো আছে ভালো থাকবে। আমরা ভালো থাকতে চাই। একটু সমস্যা তো ছিলোই। যেহেতু আমরা শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর মানুষের বসবাস। এমন কোনো জেলার মানুষ নেই যারা নারায়ণগঞ্জে এসে কাজ করে না। সুতরাং নারায়ণগঞ্জের মানুষ কিন্তু অন্য জেলায় গিয়ে করোনা ভাইরাস ছড়ায়নি। এখানে যারা কাজ করতেন তারাই বন্ধের সময় তাদের নিজ নিজ জেলায় ফিরে গিয়ে এ ভাইরাস ছড়িয়েছে।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সর্বদা জনগণের সেবায় নিয়োজিত থাকবে। আমারও মানুষ আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সঙ্গে থাকবেন।


মৃতদেহ থেকে ভাইরাস ছড়ায় না উল্লেখ করে মেয়র ডা. আইভী বলেন, মনে রাখবেন মৃতদেহ থেকে ভাইরাস ছড়ায় না। মৃতের স্বজনরা যাতে মৃতের দাফন, সৎকারে অংশগ্রহণ করে। এতে ভয় পাওয়ার কিছু নেই। গত পরশুর একটা ঘটনা দেখলাম যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলতেছেন যে হাসপাতালের একজন চিকিৎসকের পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এখন তাকে গ্রাম থেকে বের করে দিতে চাইছে এলাকাবাসী। এটা কোন ধরনের মানবিকতা। আমরা এরকম মানবিকতা চাই না। সুতরাং করোনাকে ভয় না বরং জয় করতে হবে। অবশ্যই আমরা জয়ী হবো। ভাল থাকুন নারায়ণগঞ্জবাসী। ভয়ের কোনো কারণ নাই।


নারায়ণগঞ্জে পিসিআর ল্যাব স্থাপন প্রসঙ্গে মেয়র আইভী বলেন, কাজ চলমান রয়েছে। আমার মনে হয় আগামী এক সপ্তাহের মধ্যেই খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ল্যাবের কাজ শুরু হয়ে যাবে। আইসিওর কাজ চলছে। সেখানে প্রয়োজনীয় অক্সিজেন ব্যবস্থা না থাকায় এখন মুমূর্ষু রোগী চিকিৎসা দেয়া হচ্ছে না। তবে আশা করি এক সপ্তাহের মে


এ সময় তিনি নারায়ণগঞ্জ বাসীকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানিয়ে মাস্ক  এবং ব্যক্তিগত সুরক্ষা বজায় রেখে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন