Logo
Logo
×

নগর জুড়ে

খানপুর হাসপাতালের ৬০ জন নার্স থাকে বার একাডেমী স্কুলে

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০১:৪৪ পিএম

খানপুর হাসপাতালের ৬০ জন নার্স থাকে বার একাডেমী স্কুলে
Swapno

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে করোনা আক্রান্ত মোট ৪৯ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৮ জন নতুন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে হাসপাতালে ৪১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিল। 

 

মঙ্গলবার দুপুরে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শামসুদ্দোহা সঞ্চয় এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, করোনা আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় এই হাসপাতালে। 

 

এতে হাসপাতালটির ডাক্তার, নার্সসহ অনেকেই আক্রান্ত হয়েছেন। তাই নতুন টিম, বিকল্প টিম করে চিকিৎসা সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে। যে কোন পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে এই হাসপাতাল। 

 

এদিকে, করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নার্স ও ওয়ার্ডবয়দের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলে। ইতিমধ্যে সেখানে ৬০ জন নার্সদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুই একদিনের মধ্যে আরো ৪০ জন ব্রাদারের জন্য এই ব্যবস্থা করা হবে বলে জানাগেছে। 

 

জানাগেছে, ইতিমধ্যেই হাসপাতালটির ৬ জন ডাক্তার ও ৮ জন নার্স সহ মোট ৩৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

 

আক্রান্তদের মধ্যে রয়েছেন তত্ত্বাবধায়ক ডাঃ গৌতম রায়, মেডিকের অফিসার (মেডিসিন) ডাঃ মিনহাজ, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার মিনারা সিকদার, শিশু কনসালটেন্ট আমিনুল ইসলাম, রেডিওলজিষ্ট ডাঃ শফিউল আজম, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আখতার হোসেন, অফিস সহকারী মোঃ সোহেল রানা সহ অনেকে। এছাড়া হাসপাতালে আরো নতুন করে তিন জন স্বাস্থ্যকর্মি আক্রান্ত হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ৩৪ জন স্বাস্থ্যকর্মি আক্রান্ত হয়েছেন। 

 

অন্যদিকে, করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নার্স ও ওয়ার্ডবয়দের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলে। 

 

ইতিমধ্যে সেখানে ৬০ জন নার্সদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুই একদিনের মধ্যে আরো ৪০ জন ব্রাদারের জন্য এই ব্যবস্থা করা হবে বলে জানাগেছে। 

 

এদিকে, গতকাল সকাল আটটা পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৭৪২ জন। গত চব্বিশ ঘন্টায় জেলায় ১৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে মৃত্যু নেই। এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৪২ জন। সুস্থ হয়েছেন ৩০ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন