Logo
Logo
×

নগর জুড়ে

না’গঞ্জ নগরীতে চুরির ঘটনা বৃদ্ধি

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৪:৪১ পিএম

না’গঞ্জ নগরীতে চুরির ঘটনা বৃদ্ধি
Swapno

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের কারনে যখন প্রশাসন ব্যস্ত এই সময়ে নগরীর খানপুরসহ বিভিন্ন স্থানের দোকান ও ব্যাবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা নেমে এলেই এলাকার কিশোর গ্যাং এসব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের তালা, সার্টার ও গ্রীল ভেঙ্গে মূল্যবান সামগ্রী চুরি করে নিচ্ছে।

 

ক্ষতিগ্রস্ত মানুষগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশের সাহায্য চেয়েও পাচ্ছেনা কোন প্রতিকার। এমনটাই জানাগেছে ভূক্তভোগীদের কাছ থেকে। 


জানাগেছে, খানপুর হাসপাতাল রোডে সিটি কর্পোরেশনের দোকানসহ পরপর কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। খানপুর হাসপাতালের সামনে সিটি কর্পোরেশনের একটি দোকানে রাতে সার্টার ভেঙ্গে চুরির ঘটনা ঘটে।

 

এছাড়া স্টাফ কোয়ার্টার সংলগ্ন মহসিনের পান সিগারেটের দোকানে দামী সিগারেটসহ অনেক দামী সামগ্রী নিয়ে যায় চুরি করে। এছাড়া হাসপাতাল রোডের আরেকটি দোকানের সার্টার ভাঙ্গতে চেষ্টা চালায়। 

 

অন্যদিকে, নগরীর হাজীগঞ্জ এম সাকার্স, নগর খানপুর, হাজীগঞ্জ, কালিরবাজারসহ অনেক স্থানেই চুরির ঘটনা ঘটছে। ফলে এসব চুরির ঘটনায় অনেককেই ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নিতে দেখাগেছে।

 

খানপুর হাসপাতাল সংলগ্ন রাব্বি ফটোস্ট্যাট এর মালিক  মো: সেলিম জানান, প্রতিদিন এই এলাকায় চুরির ঘটনা ঘটছে। তাই দোকানের ল্যাপটপ সহ ফটোস্ট্যাট মেশিন সরিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। 


এদিকে, এসব চুরির ঘটনায় এলাকার কিশোর গ্যাং জড়িত বলে অনেকেই অভিযোগ করেছেন। কিশোর গ্যাং সন্ধ্যা নেমে এলেই সুযোগ খোঁজে চুরি করার জন্য।

 

তারা গভীর রাত পর্যন্ত পাড়ামহল্লার অলিগলিতে আড্ডা দেয় আর চুরি করার জন্য কয়েক ভাগে বিভক্ত হয়ে মানুষের মূল্যবান সামগ্রী নিয়ে যাচ্ছে তারা। 


স্থানীয়রা জানান, এসব কিশোর গ্যাং চুরির টাকা দিয়ে মাদক সেবন করে। তাই এই লকডাউন এর সময় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন