Logo
Logo
×

নগর জুড়ে

করোনা উপসর্গে মৃত্যুতে সিড়িতেই পড়ে রইল লাশ

Icon

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০৩:৪৩ পিএম

করোনা উপসর্গে মৃত্যুতে সিড়িতেই পড়ে রইল লাশ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় করোনা উপসর্গ নিয়ে খোকন সাহা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি কালীরবাজারের একটি অভিজাত কনফেকশনারীর মালিক।

 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে গলাচিপার চেয়ারমানবািড় এলাকায় নিজের বাড়ির সিড়িতেই তিনি মারা যান। মৃত্যুর দীর্ঘক্ষণ পরেও মরেদহ সিড়ি থেকে কেউ উঠিয়ে রাখেনি।

 

জানা যায়, নিহত ব্যবসায়ীর শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আত্বীয়-স্বজন ও প্রতিবেশীদের স্মরণাপন্ন হলেও কারো সাহায্য পায়নি। তার স্ত্রী ও মেয়েরা হাসপাতলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে বাড়ির সিঁড়িতেই তিনি শেষ নিঃশেষ ত্যাগ করেন।

 

মারা যাওয়ার পরেও দীর্ঘক্ষণ মরেদহ সিড়িতেই পড়েছিল। পরবর্তীতে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরেশদের সাথে যোগাযোগ করলে তিনি মরদেহ সংগ্রহ করেন।  

 

এ বিষয়ে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, একজন করোনা পজেটিভ ব্যক্তির মরদেহ দাফন করার সময় খোকন সাহার মৃত্যুর সংবাদ আসে। বিষয়টি স্বজন-প্রতিবেশীরা জানলেও তার মরদেহের কাছে কেউ আসে নি।

 

ঘটনাস্থলে গিয়ে দেখি তিন ও চার তলা মাঝামাঝি সিঁড়িতে তিনি পড়ে আছেন। এরপর তার সৎকার করা হয়। মুখাগ্নি করার মত তার কেউ না থাকায় আমি নিজেই তার মুখাগ্নি ও সৎকার করি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন