স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫ জন। এর মধ্যে ৪জন নারী ও ১ জন পুরুষ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল পর্যন্ত এ রোগীরা ভর্তি হয়েছে বলে জানিয়েছে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষ। এছাড়া একদিনে ইমাজেন্সীতে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১৬ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ২৩ জন পুরুষ ও ১১ জন নারী।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পূর্নাঙ্গ করোনা চিকিৎসাকেন্দ্র তৈরীর কার্যক্রম চলমান রয়েছে।


