স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে ১০ দিনের ব্যবধানে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি শহরের আমলাপাড়া এলাকার। নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২৪ এপ্রিল বিকেলে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয় আমলাপাড়া এলাকার মৃত হুমায়ুন আহমেদের মেয়ে তানিয়া বেগম (৩২) এর। ওই নারীর শারীরিক সমস্যা থাকায় বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে তাকে বাসায় পাঠিয়ে দেয়া হয়। পরে করোনা উপসর্গ থাকায় কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার সময় ২৪ এপ্রিল (শুক্রবার) বিকেলে নিয়ে মারা যার।
এর আগে ২০ এপ্রিল তানিয়া বেগম এর বাবা হুমায়ুন আহমেদ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নেয় কিন্তু সিরিয়ালের অভাবে তার টেস্ট সম্ভব হয়নি। পরে ২০ এপ্রিল গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
অন্যদিকে গত ১৪ এপ্রিল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন হুমায়ুন আহমেদের বোন সিগমা বেগম।


