Logo
Logo
×

নগর জুড়ে

১৭নং ওয়ার্ডে ২১৫টি খাদ্যসামগ্রী পরিবারে পৌঁছে দিয়েছেন বিভা

Icon

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৭:৪৮ পিএম

১৭নং ওয়ার্ডে ২১৫টি খাদ্যসামগ্রী পরিবারে পৌঁছে দিয়েছেন বিভা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের ১৪৭টি পরিবারে মাঝে সিটি করপোরেশন থেকে পাওয়া খাদ্যসামগ্রী ও নিজ অর্থায়নে কেনা খাদ্যসামগ্রী ৬৮টি পরিবারে পৌঁছে দিয়েছেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা। 

 

শুক্রবার (২৪ এপ্রিল) ১৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সিটি করপোরেশনের তরফ থেকে ও নিজ অর্থায়নে কেনা এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। 

 

প্যানেল মেয়র বিভা বলেন, করোনার প্রাদুর্ভাব শুরুর সময় থেকে নিজ উদ্যোগে ও সিটি করপোরেশন থেকে পাওয়া ত্রাণ সামগ্রী দুস্থদের মাঝে বন্টন করছি। ব্যক্তিগত উদ্যোগে আমার সামর্থ্য অনুযায়ী তিনটি ওয়ার্ডে বন্টন করছি। সিটি করপোরেশন থেকে আমার উপর বরাদ্দ যেসব ত্রাণ আসছে সেগুলো প্রকৃত দুস্থদের মাঝে দিচ্ছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন