Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক ১২নং ওয়ার্ডে আনিসুর রহমানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৯:৪৮ পিএম

নাসিক ১২নং ওয়ার্ডে আনিসুর রহমানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) :  নাসিক ১২নং ওয়ার্ডে যে সকল মানুষ সরকারী ত্রাণ থেকে বঞ্চিত হয়েছেন সে সকল অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন এলাকার সমাজসেবক হাজী আনিসুর রহমান।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হাজী আনিসুর রহমানের ব্যক্তি উদ্যোগে ঐ সকল মানুষের বাড়িতে গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন তার ছেলে মাহির আবরার।

 

এ সময় যারা সরকারী ত্রাণ পায়নি সে সকল অসহায় মানুষের তালিকা তৈরি করে। রাতের আধা্রে ঘরে ঘরে গিয়ে তাদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ কালে মহামারি করোনাভাইরাসের হাত থেকে রক্ষার্থে তাদেরকে সচেতন করেন।

 

এ ত্রাণসামগ্রী বিতরণে সার্বিক সহযোগীতা করেন চাঁনমারি বন্ধু মহলের মানিক বেপারী, রনি, সুমন, ইমদিাদুল হক, আনার হোসেন, খোকন, খায়ের খাঁন সহ ওই এলাকার সমাজ সেবক সাইফুল ইসলাম বাবু।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন