স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ২৩ এপ্রিল পর্যন্ত নাসিক ১৩নং ওয়ার্ডে গত ১৩ দিনে বৃহত্তর মাসদাইর, জামতলা, চাষাড়া রেললাইন বস্তি, উত্তর কুমুদিনী বাগান, দক্ষিণ কুমুদিনী বাগান, মুচিপাড়া, ডি.এন রোড, ও গলাচিপা রুপারবাড়ীর মোড় পর্যন্ত ঘরে ঘরে সামাজিক দূরত্ব রক্ষা করে ৩৬০০ টি পরিবারকে চাল, ডাল, আলু খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ১৩নং ওয়ার্ড সচিব মো.আলী সাবাব টিপু।
টিপু জানান, বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক থেকে ২০০, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে ১৬৫০ ও ব্যাক্তিগত উদ্যোগে সামর্থ্যবান ব্যাক্তিদের কাছ থেকে সংগৃহিত ১৭৫০ মোট ৩৬০০ টি পরিবারকে খাদ্য উপহার দেয়া হয়।
এব্যাপারে কাউন্সিলর খোরশেদ বলেন, আমরা ভোটার আইডি কার্ড দেখে খাদ্য সামগ্রী দিচ্ছি না, আমরা ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নিম্নবিত্ত পরিবার দেখে দিচ্ছি। সবাই ধ্যর্য ধরুন, বাড়ীতে থাকুন। পর্যায়ক্রমে ওয়ার্ডের বাকী এলাকার পরিবারকে সরকারী, সিটি কর্পোরেশন ও নিজ উদ্যেগে সংগৃহিত খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে ইনশাল্লাহ।
এছাড়াও বিভিন্ন টেলিফোনে তাদের চাহিদার কথা জানালে ইতি মধ্যে ১৩০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার পৌছে দেয়া হয়েছে।
উল্লেখ্য থাকে যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে অসহায় দিন মজুর,রিক্সা চালক,ভ্যান চালক, গার্মেন্টস কর্মী, কাজের বুয়া, প্রতিবন্ধী, নিম্নমধ্যবিত্তদের তালিকা করে ৪ হাজার ৯১১ টি পরিবারের নাম জরিপ করা হয়েছিল।
বিতরণকালে কাউন্সিলর খোরশেদের সাথে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ট্যাগ অফিসার প্রকৌশলী মশিউর রহমান, নাজমুল কবির নাহিদ, জয়নাল আবেদীন, রিটন দে, শওকত খন্দকার, লিটন হাওলাদার, শিহাব অপু, রানা মুন্সি, মোঃ শহিদ, মাসুদ, বাবু, প্রমুখ।


