স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : স্বল্প আয়ের খেটে খাওয়া দুঃস্থ ও কর্মহীন মানুষদের সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন বৃত্ত।
বুধবার (২২ এপ্রিল) জামতলা, চাষাড়া, পাইকপাড়া, গলাচিপা ও দেওভোগসহ বিভিন্ন স্থানে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৃত্তের নারায়ণগঞ্জ প্রতিনিধি তোহা রহমান, আসমাউল হুসনা কুসুম। এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকলপনাবিদ মোঃ মঈনুল ইসলাম।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের এই দূর্যোগময় মূহুর্তে মানবিকতা বোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এ উদ্যোগ। ইতোমধ্যে আমরা ঢাকার মিরপুর, পুরান ঢাকা, বাড্ডা, টঙ্গী ও উত্তরায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
আর এরই ধারাবাহিকতায় আজ নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন এলাকায় গরীব-দুঃস্থ ও খেটে খাওয়া মানুষদের মাঝে সাধ্যমত ৫ কেজি চাল,ডাল,লবন,আলু,পেঁয়াজ ও সাবান বিতরণ করেছি।


