স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিলেন নাসিক ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুল্লাহ এর ভাতিজা সমাজসেবী আহসান আল হোসাইন ববি ।
মঙ্গলবার রাতে স্থানীয় একদল স্বেচ্ছাসেবক যুবককে নিয়ে লকডাউনে দিশেহারা অসহায় মানুষের ঘরে এসব ত্রাণ সামগ্রী পৌছে দেন তিনি।
আহসান আল হোসাইন ববি বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে ঘোষিত লকডাউনে অসংখ্য পরিবার মানবেতর জীবন যাপন করছে। এসকল পরিবারের সদস্যরা যাতে এই মহামারীর সময়ে খাদ্যের অভাব বোধ না করে, সেই লক্ষ্যে আমাদের এই ছোট্ট পদক্ষেপ।
তিনি বলেন, এখনো পর্যন্ত আমরা ৮০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। ইনশাআল্লাহ সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবো। এসময় তিনি করোনার সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান।
ত্রাণ বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন মোঃ এজাজ, মোঃ রবিন, অমরিত প্রমূখ।


