বাসায় বসে ডাঃ হালিম সরকারের মোবাইলে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ
প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৬:১৬ পিএম
স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : চলমান মহামারীর সময়ে ঘরে থাকার জন্য বার বার তাগিদ দেয়া হচ্ছে। ঘরে থেকে রোগ সংক্রমণ এড়ানোর স্বার্থেই ইতিমধ্যে সারাদেশ লকডাউন ঘোষণা করা হয়েছে । বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর এই সময়ে ব্যক্তিগত চেম্বার বন্ধ রেখেছেন দেশের অধিকাংশ চিকিৎসক। অনেক হাসপাতালে জ্বর, সর্দি-কাশির রোগীকে ভর্তি নেয়া হচ্ছে না। এতে প্রায়ই বিপাকে পড়ছেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া বা আগে থেকে জটিল অসংক্রামক রোগে আক্রান্ত মানুষ।
করোনাভাইরাসের দুর্যোগের মুহূর্তে জনগণকে সাধারণ স্বাস্থ্যসেবা দিতে বাসায় বসে রোগীদের মোবাইলে ফ্রী চিকিৎসা পরামর্শ দেয়ার ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়েছেন সাবেক সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ( জনস্বাস্থ্য ) ডাঃ মোঃ আঃ হালিম সরকার ।
নগরীর ডনচেম্বার নাসিক ১২নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু কাউন্সিলর কার্যালয়ের বিপরীত পাশে নিজ বাড়ির নিচে ব্যক্তিগত চেম্বার খুলে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মোবাইলের মাধ্যমে ফ্রী স্বাস্থ্য চিকিৎসা সেবার পরামর্শ দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ( জনস্বাস্থ্য ) ডাঃ মোঃ আঃ হালিম সরকার । এবং রাতেও রোগীদের জরুরি সেবার পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি । প্রতিদিন মোবাইলে ২৫ থেকে ৩০ জন বিভিন্ন রোগের আক্রান্ত রোগীদের ফ্রী চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন । আবার কোন কোন রোগী সরাসরি তার নিজ বাসার চেম্বারে এসে গ্ৰহণ করছে ফ্রী চিকিৎসা সেবা ও পরামর্শ । এসকল ফ্রী চিকিৎসা সেবা প্রদানে তিনি কারোও কাছ থেকে কোন ফি নেন না ।
এ ব্যাপারে জানতে চাইলে মেডিসিন বিশেষজ্ঞ ( জনস্বাস্থ্য ) ডাঃ মোঃ আঃ হালিম সরকার বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষের চলাচল কমে গেলে তারা সহজে হাসপাতালেও আসতে পারবে না। বাসায় থাকাকালে ছোটখাটো রোগও জটিল আকার ধারণ করতে পারে। মানুষ যাতে ঘরে বসেই সহজে চিকিৎসা সুবিধা পেতে পারে সেই জন্যই আমি এই উদ্যোগ নিয়েছি । প্রাথমিকভাবে এ সেবা নিশ্চিতে আমার মোবাইল নম্বর ( ০১৭১৫৭৬০৬৬৯/ ০১৬৭৯১২০৯৫৮ ) ২৪ ঘণ্টার জন্য খোলা থাকছে।
তিনি আরোও জানান, করোনার এ সময়ে দেশের যেকোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমে ফোন করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেওয়া যাবে। এজন্য বাড়তি কোনো অর্থ খরচ হবে না।


