Logo
Logo
×

নগর জুড়ে

যুবদল নেতা তান্নার উদ্যোগে ডন চেম্বারে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৯:২৯ পিএম

যুবদল নেতা তান্নার উদ্যোগে ডন চেম্বারে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : প্রাণঘাতি করোনা ভাইরাসের কারনে চলমান লকডাউন কার্যক্রমে কর্মহীন হয়ে পরা অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক তান্না।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শহরের ডন চেম্বার এলাকায় জেলা যুবদলের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবদল নেতা তান্না।

 

এ সময় আশরাফুল হক তান্না বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে বলবো আপনারা ঘরে থাকুন, নিজে সুস্থ্য থাকুন, অন্যকেও সুস্থ্য রাখুন। বেশী বেশী করে ইবাদত করুন, নিশ্চয়ই সুষ্টিকর্তা সকল মুসিবত থেকে আমাদের হেফাজত করবেন।

 

দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান রনি,  মানিক, জাবেদ প্রধান, মাষ্টার স্বপন, সুজন মোল্লাসহ নেতৃবৃন্দ।

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন