Logo
Logo
×

নগর জুড়ে

লে-অফ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে  শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৮:১৮ পিএম

লে-অফ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে  শ্রমিক ফ্রন্টের মানববন্ধন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ): নারায়ণগঞ্জের কারখানায় লে-অফ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা।    

 

মঙ্গলবার (২১ এপ্রিল )  সকাল ১১ টায়  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নিরাপদ দূরত্ব  বজায় রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবসহ প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে শিল্প-কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হলেও অনেক কারখানা মালিক এখনও  শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেনি। তারওপর কারখানাগুলোতে চলছে শ্রমিক ছাঁটাই ও ঘোষণা । করোনার এ পরিস্থিতিতে এ ধরণের কাজ অত্যন্ত অমানবিক। এ সময়ে যদি তাদের ককারখানা থেকে বের করে দেয় তাহলে তাদের পরিণতি কি হবে এবার ভেবে দেখেছেন। করোনাভাইরাসের ভয়াবহতার চেয়েও পরিস্থিতি শিকার হতে হবে । আমরা দেখেিত পাচ্ছি  শ্রমিকরা প্রতিদিনই করোনাভাইরাসের ভয়াবহতা উপেক্ষা করেই বকেয়া বেতন,শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে সড়কে সড়কে বিক্ষোভ মিছিল করছে।

 

তাই আমাদের দাবি এ সময়ে কারখানাগুলোতে শ্রমিক ছাঁটাই ও লে-অফ বন্ধ করা হোক এবং শ্রমিকদের বেতন পরিশোধ করা হোক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন