Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক ১৩ নং ওয়ার্ডে খাদ্য সহায়তা পেলো ২৪৫৫ পরিবার

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১১:৩৯ পিএম

নাসিক ১৩ নং ওয়ার্ডে খাদ্য সহায়তা পেলো ২৪৫৫ পরিবার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নাসিক ১৩নং ওয়ার্ডে গত ১০ দিনে আজ সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত বৃহত্তর মাসদাইর, জামতলা, চাষাড়া রেল লাইন বস্তি, উত্তর কুমুদিনী বাগান ও গলাচিপা কুড়িপাড়া পর্যন্ত ঘরে ঘরে সামাজিক দূরত্ব রক্ষা করে ২৪৫৫ টি পরিবারকে চাল, ডাল,আলু খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।


এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক থেকে ২০০, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে ৯৫০ ও ব্যাক্তিগত উদ্যোগে সামর্থ্যবান ব্যাক্তিদের কাছ থেকে সংগৃহিত ১৩০০ মোট ২৪৫৫ টি পরিবারকে খাদ্য উপহার দেয়া হয়। 


কাউন্সিলর খোরশেদ বলেন, আমরা ভোটার আইডি কার্ড দেখে খাদ্য সামগ্রী দিচ্ছি না, আমরা ওয়ার্ডের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে নিম্নবৃত্ত পরিবার দেখে দিচ্ছি। 


সবাই ধৈর্য্য ধরুন, বাড়ীতে থাকুন। পর্যায়ক্রমে ওয়ার্ডের বাকী এলাকার পরিবারকে সরকারী, সিটি কর্পোরেশন ও নিজ উদ্যেগে সংগৃহিত খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয়া হবে ইনশাল্লাহ।


এছাড়াও বিভিন্ন টেলিফোনে তাদের চাহিদার কথা জানালে ইতি মধ্যে ১০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার পৌছে দেয়া হয়েছে।
উল্লেখ্য থাকে যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে অসহায় দিন মজুর/রিক্সা চালক/ভ্যান চালক/গার্মেন্টস কর্মী/কাজের বুয়া/প্রতিবন্ধী/নিম্নমধ্যবিত্তদের তালিকা করে ৪,৯১১ টি পরিবারের নাম জরিপ করা হয়েছিল।


বিতরণকালে কাউন্সিলর খোরশেদের সাথে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ট্যাগ অফিসার প্রকৌশলী মশিউর রহমান, নাজমুল কবির নাহিদ, রিটন দে, শওকত খন্দকার, লিটন হাওলাদার, শিহাব অপু, রানা মুন্সি, মোঃ শহিদ, মাসুদ, নিরব প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন