স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি, ফতুল্লার কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সামাজিক সংগঠন ‘শিকড়’ এর প্রধান উপদেষ্টা শাহ আব্দুল হালিম।
এক শোক বার্তায় আব্দুল হালিম মরহুম আবদুস সাত্তারের আত্মার মাহফেরাত কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হালিম বলেন, আমি তাকে খুব কাছ থেকে চিনতাম। কারণ উনার বাসায় আমার যাতায়াত ছিল। উনার বড় ছেলে আমার ঘনিষ্ট বন্ধু। উনি আমাকে নিজ সন্তানের মতো আদর করতেন। আমি পিতার মতোই তাকে শ্রদ্ধা করতাম। উনি আমাদের দেশের একজন গর্ব। বীর মুক্তিযোদ্ধা। চলার পথে তার সকল ভুল ত্রুটি ভুলে গিয়ে সবার কাছে তার জন্য দোয়া প্রার্থণা করি।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার বার্ধক্যজনিত কারণে সোমবার (২০ এপ্রিল) ভোরে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় নিজ বাসভবনের ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার বাদ যোহর দেওভোগ মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।
প্রবীণ রাজনীতিক আব্দুস সাত্তার প্রতিষ্ঠালগ্ন থেকে আমৃত্যু জাসদের রাজনীতিতে যুক্ত ছিলেন।


