তিন ওয়ার্ডে খাদ্যসামগ্রী নিয়ে ১৫০ পরিবারের পাশে প্যানেল মেয়র বিভা
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৭:৩৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের ১৫০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নাসিকের ত্রাণের খাদ্যসামগ্যী পৌঁছে দিয়েছেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা।
সোমবার (২০ এপ্রিল) তিনটি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ১৫০টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
প্যানেল মেয়র বিভা বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়মিতভাবে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। যারা সত্যিকারের দুঃস্থ তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি। এটি নিয়মিত কার্যক্রম। আজও ১৫০টি পরিবারে আমি নিজে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। সিটি করপোরেশন থেকে বরাদ্দ পাওয়া ত্রাণ দেয়ার পাশাপাশি আমি ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণ পৌঁছে দিচ্ছি। এটি অব্যাহত থাকবে।


