Logo
Logo
×

নগর জুড়ে

লকডাউন ভঙ্গ করে নগরীতে শ্রমিক বিক্ষোভ

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৪:১৩ পিএম

লকডাউন ভঙ্গ করে নগরীতে শ্রমিক বিক্ষোভ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে ১২ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে তিন শতাধিক শ্রমিক।  রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা চাষাঢ়াসহ একাধিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফতুল্লা প্যারাডাইজ ক্যাবলস লিমিটেড এর শ্রমিকরা।

 

এর আগে ফতুল্লার  ওয়াপদারপুল এলাকা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে মিছিল নিয়ে নগরীর চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে অবস্থান নেয় শ্রমিক।

 

শ্রমিকরা জানান, গত এক বছর যাবৎ মালিকপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে নানাভাবে আশ্বাস দিলেও এখন পর্যন্ত বেতন পাননি তারা। এদিকে মালিকদের দ্বন্দ্বের কারণে শ্রমিকদের বেতন পরিশোধ না করেই কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। যার কারণে মানবেতর জীবন যাপন করছেন কর্মহীন হয়ে পড়া কয়েকশ শ্রমিক।

 

শ্রমিক নাজমুন্নাহার জানান, পেট তো লক ডাউন মানে না। কি করবো এখন? আমরা সবকিছু  মানবো আমাদের খাবারের ব‍্যবস্থা করুন। আমাদের ন্যায্য পাওনা পাইয়ের দেয়ার ব্যবস্থা করে দেন।

 

আরেক শ্রমিক আব্দুল্লাহ্ জানান, সরকার তো আমাদের বেতন পরিশোধের নির্দেশনা দিয়েছে তাহলে মালিকরা বেতন দেয়া না কেন? মাসের পর মাস শেষ হইয়া যায় বেতন তো পাই না। এহন তো অন্য কাজও করতে পারমু না। সব বন্ধ। তাইলে পোলা মাইয়া নিয়া খামু কি?

 

এদিকে শ্রমিকদের বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা হবে জানিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, এ শ্রমিকরা কয়েক মাস যাবৎ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে আসছে।

 

১২ মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা মালিকদের মধ্যকার  কোন্দলের কারণে আজকে আমরা শ্রমিকরা ভুক্তভোগী। তারা বলছে কারখানা বন্ধ করে দেয়ায় তারা বেতন দিতে পারছে না।

 

তাহলে  এখন কিন্তু এখন এ সময়তে এসেও যদি বেতন না পায় তাহলে এ শ্রমিকরা কোথায় যাবে? আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি। কিন্তু তারা সাতদিন সময় চাইছে। আমরা আর সুযোগ দিতে চাই না।

 

তিনি আরো জানান, আজকে সাড়ে ৩টা পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচী ছিলো আমরা আবার আগামীকাল সকাল থেকে আমাদের আন্দোলন কর্মসূচী শুরু করবো। কোনো সমাধান না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না’

 

এ ব্যাপারে  কথা বলতে প্যারাডাইজ ক্যাবলস লিমিটেড এর চেয়ারম্যানকে মো. মোশারফকে ফোন দেয়া হলে তার ফোনটি রিসিভ হয়নি।

 

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান,  বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা লকডাউন অমান্য করে সড়ক অবরোধ করে রেখেছে এমন সংবাদে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে  তাদের সড়ক থেকে সরিয়ে নিরাপদ দুরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়া হয়। এর বেশি কিছু করা হয় নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন