Logo
Logo
×

নগর জুড়ে

নিতাইগঞ্জে ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের ত্রাণ বিতরণ

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৩:০৩ পিএম

নিতাইগঞ্জে ট্রাক মালিক সমিতির পক্ষ  থেকে শ্রমিকদের ত্রাণ বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নোভেল করোনা ভাইরাসের কারণে থমকে আছে সবকিছু। নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ক‍্যাভার্ড ভ‍্যান ও ট‍্যাংকলরী মালিক সমিতি পক্ষ থেকে ২য় বারের মত ৩০০ জন ট্রাক ড্রাইভারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (১৮ এপ্রিল ) সকালে নিতাইগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মসজিদ মার্কেটের নিজ তলায় মালিক সমিতির কার্যালয়ে ট্রাক চালকদের মাঝে ১০কেজি চাল, ১ কেজি ডাল,২ কেজি আলু, ১ কেজি লবণ ৩০০জন চালকদের মাঝে মালিক সমিতির নেতৃবৃন্দ বিতরণ করে।

এর আগেও ৫ এপ্রিল পঞ্চবটি সিটি ট্রাক টার্মিনালে ৩০০জন ট্রাক চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

 মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউদ্দিন প্রধান বলেন, মালিক শ্রমিক ভাই ভাই, মালিক না থাকলে শ্রমিক থাকবে না আর শ্রমিক না থাকলে ও মালিক থাকবে না।আপনারা সচেতন হন এবং আপনার বাসার সবাই কে সচেতন থাকতে বলেন।সাবান দিয়ে বার বার হাত পরিস্কার রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ক‍্যাভার্ড ভ‍্যান ও ট‍্যাংকলরী মালিক সমিতি সহ সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সফিউদ্দিন প্রধান,সাংগঠনিক সম্পাদক শামীম খা,অর্থ সম্পাদক শফিকুল ইসলাম লিটন,প্রচার সম্পাদক আলহাজ্ব মাঈনউদ্দিন সরদার ও দপ্তর সম্পাদক আবু তাহের সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন