Logo
Logo
×

নগর জুড়ে

নগরীর বাজারগুলো ফাঁকা স্থানে সরানোর দাবি

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৯:০৪ পিএম

নগরীর বাজারগুলো ফাঁকা স্থানে সরানোর দাবি
Swapno

বিশেষ প্রতিনিধি : কিছু সাবান ও পাইকারী মুদি সদাই কেনার জন্য দ্বিগুবাবুর বাজারে গিয়েছিলেন জামিল হোসেন। পাইকারী দোকানেই যথেষ্ট ভিড়। একজন আরেকজনের গাঁ ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে সদাই নিচ্ছেন। 

জামিল সাহেব সদাই কিনতে গিয়ে ঈদের সময়ও কোনদিন এতটা বিড়ম্বনায় পড়েননি। এক দোকানে মরিচের গুড়ো মিলেতো ধনিয়ার গুড়ো নেই। স্যাভলন  সাবান আছেতো মশার কয়েল নেই। পাঁচ ছয়টি দোকান ঘুরে সদাই-পাতি কিনতে হল। 

এর মধ্যে দু’জন মহিলা তার পা মাড়িয়ে ও গাঁ ঘেঁষে চলে গেছেন। জামিল সাহেব লজ্জা ও রাগে কিছু বলতে পারেননি। বিড়ম্বনা বোধ হয় তখনো শেষ হয়নি। এক তরুণী ডাব স্যাম্পু ও বিউটি স্কীন ক্রীম না পেয়ে জামিল সাহেবকে ধাক্কা মেরেই অন্য দোকানে ছুটলেন। 

দোকানদার বিষয়টি খেয়াল করতে পেরে তরুণীটিকে মাফ চাইতে বললে শুকনো মুখে ‘আংকেল ছড়ি (সরি)’ বলে কেটে পড়লো। এই হচ্ছে শহরের প্রধান বাজারের চিত্র। সামাজিক দূরত্ব মানার বিষয়টি কারো মাথাতেই থাকছেনা। যে যেভাবে পারছে ছুটে চলেছে। 

কারো গাঁয়ে পড়–ক বা ড্রেনে পড়ে মরুক-সেদিকে কারো কোন খেয়াল নেই। এ সব কারণে দিন দিন বাজারগুলো হয়ে উঠছে করোনার আশ্রয়কেন্দ্র। বাজার থেকে বাড়ি ফিরে জামিল সাহেব তিন দিন ধরে জ¦রে ভুগছেন। তাঁর ভাগ্য ভাল এটা সামান্য সর্দি-জ¦র। 

করোনার কোন লক্ষণ নেই। কিন্তু কে বলতে পারবে বাজারে শত শত মানুষের ভিড়ে গাঁ ঘেঁষাঘেঁষি করে চলতে গিয়ে কে কখন করোনায় আক্রান্ত হয়ে পড়বে। এমন বিশ্লেষণ বোদ্ধামহলের। 


তাদের মতে, এখনই উচিৎ বাজারের কার্যক্রম ফাঁকা কোন স্থানে সরিয়ে নেয়া। নইলে শহরের বাজারগুলো থেকে সংক্রমণ ছড়িয়ে পড়লে পরিস্থিতি মহামারী রূপ নিবে। কাজেই নগরীতে বাজারগুলো জিমখানা মাঠে বা অন্যত্র সরিয়ে নেয়াই উত্তম হবে।  

নগরীতে  বাজার ও দোকানে ভিড় জমিয়ে কেনাকাটার সময় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। করোনার হাত থেকে বাঁচার জন্য নগরীর বেশির ভাগ মানুষ এখন ‘ঘরবন্দী’। 


রাস্তায় মানুষের উপস্থিতিও কমে গেছে। ঘরের বাইরে বের হলে নিরাপদ দূরত্ব মানারও চেষ্টা চলছে। কিন্তু বাজারে গেলেই ঘটছে বিপত্তি। কোনভাবেই সেখানে নিরাপদ দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। 


আর চলমান ‘লকডাউন’ পরিস্থিতির মধ্যেও ওষুধসহ প্রয়োজনীয় নিত্যপণ্য কেনার জন্য কমবেশি সবাইকে বাজারে ছুটতে হচ্ছে।

 

ইতোমধ্যে নারায়ণগঞ্জে ডিসি এবং সিভিল সার্জনসহ অনেকের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে সামাজিক সংক্রমণের মাধ্যমে অতিমাত্রার ছোঁয়াচে প্রাণঘাতী এ ভাইরাস জেলার অন্যত্র ছড়িয়ে পড়ছে। বাড়ছে সংক্রমণ। 


এমন পরিস্থিতিতে  শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘিঞ্জি পরিবেশের বাজারগুলো ‘করোনার চাষাবাদ’র কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে। সেখানে একে অন্যের কাছাকাছি আসা মানুষগুলোর মধ্যে কারও করোনার সংক্রমণ থাকলে অন্যরা সহজেই সংক্রমিত হয়ে পড়বে।


নারায়ণগঞ্জ নগরীর দ্বিগুবাবুর বাজার, কালিরবাজার, টানবাজার, খানপুর বউবাজার, মাসদাইর বাজার, ইসদাইর গাবতলীবাজার, মাছুয়াবাজার ও বৌবাজারসহ বেশ কয়েকটি  ছোটখাট বাজার রয়েছে। এসব বাজারের পরিবেশ অত্যন্ত ঘিঞ্জি। 


যার জন্য এখানে হাঁটা চলা করাও অনেক কঠিন। চলতে ফিরতে অন্যের সঙ্গে ধাক্কা লাগে। সংকীর্ণ গলিপথের মধ্যে দাঁড়িয়ে কেনাকাটা করতে হয়। ফলে শারীরিক দূরত্ব বজায় রাখার কোন সুযোগই নেই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন