১৬নং ওয়ার্ডে ২৮৪ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন বিভা
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৬:৩৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের ২৮৪টি পরিবারের মাঝে নিজ উদ্যোগে খাদ্যসামগ্যী পৌঁছে দিয়েছেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা।
শুক্রবার (১৭ এপ্রিল) ১৬নং ওয়ার্ডে নিজ উদ্যোগে ও অর্থায়নে ২৮৪টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
প্যানেল মেয়র বিভা বলেন, সিটি করপোরেশনের তরফ থেকে ত্রাণ বিতরণ করছি। পাশাপাশি আমার সামর্থ্য অনুযায়ী নিজ উদ্যোগেও মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছি। আপদকালীন সময়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।


