Logo
Logo
×

নগর জুড়ে

২৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে জেলা পরিষদ

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৭:০২ পিএম

২৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে জেলা পরিষদ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : দেশে করোনা ভাইরাসের সংক্রমন রোধে নারায়ণগঞ্জবাসীকে সরকারের নির্দেশ মেনে চলার অনুরোধ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন।

 

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক  কাজ করছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। পর্যায়ক্রমে পঁচিশ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকারী নিয়ম  মোতাবেক নাম, ঠিকানা ও জাতীয় পরিচয় পত্রের নাম্বার সহ পরিষদ এর সদস্য, কর্মকর্তা ও দলীয় কর্মীদের সহায়তায় ছয় হাজার পরিবার করে কয়েক দফায় তালিকা মাধ্যমে ইতিমধ্যে তৈরী করতে সক্ষম হয়েছে জেলা পরিষদ।

 

নিম্নের তালিকা হারে ৩/৪ দিনের মধ্যে ছয় হাজার পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিতে সক্ষম হবে বলে আশাবাদী চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। খাদ্যসামগ্রীগুলোর মধ্যে থাকবে মিনিকেট চাল ৫ কেজি, তীর সয়াবিন তেল ১ লিটার, মুসুুরের ডাল ১ কেজি, আলু  ৩ কেজি এবং লবণ ১ কেজি।

 

ত্রাণ বিতরণ কাজে অনিয়ম প্রসঙ্গে চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, প্রতিটি সদস্যকে সবোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং ত্রাণ বিতরণের সময় কোন লাইনে না দাঁড়িয়ে বাড়ি বাড়ি  পৌঁছে দিতে বলা হয়েছে। স্থানীয় ব্যাংক বন্ধ ও যাতায়াত ব্যবস্থার কারণে খাদ্যসামগ্রী পৌঁছাতে সময় একটু বেশী লাগলেও সকলের সহযোগীতা থাকলে সুষ্ঠুভাবে সকল কাজ সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন