র্যাব-১১’র অভিযানে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ১৮ ব্যক্তিকে অর্থদণ্ড
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৬:২৫ পিএম
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে র্যাব-১১’র নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহামারীতে প্রতিপালনীয় নিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ১৮ জন ব্যক্তিকে মোট ৯৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ মহানগরের প্রাণকেন্দ্র চাষাড়া এলাকায় এ অর্থগণ্ড করা হয়।
প্রতিষ্ঠান গুলো হলো, সুগন্ধা বেকারী, আদি ফুডল্যান্ড বেকারী, ফুডল্যান্ড বেকারী, লাজফার্মা ও রনি ফার্মেসী।
একইদিন দুপুরে মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে সিপিএসসি’র কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।
জসিম উদ্দিন চৌধুরী জানান, সার্বিক অনুসন্ধানে জানা যায় যে, নারায়ণগঞ্জ একটি শিল্প প্রধান ও ঘনবসতিপূর্ণ এলাকা। নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাড়া মোড়ে অবস্থিত সুগন্ধা বেকারী, আদি ফুড ল্যান্ড বেকারী, ফুডল্যান্ড বেকারী, লাজফার্মা ও রনি ফার্মেসী ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলোতে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য প্রচুর ক্রেতার সমাগম হয়। উক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো করোনা সংক্রমণ প্রতিরোধে যথাযথ গৃহিত ব্যবস্থা না নেওয়ায় এবং প্রতিপালনীয় নিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে অপরাধগুলো আমলে নিয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু কর্তৃক দঃ বিঃ ২৬৯ মোতাবেক এবং ১৯৪০ সালের ঔষধ আইন এর ১৮(গ)/২৭ ধারায় দোষী সাব্যস্ত করে উপরোক্ত ৫টি প্রতিষ্ঠান ও ১৮ জন ব্যক্তিকে সর্বমোট ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
তিনি আরো জানায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনা সৃষ্টি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে র্যাবের নিয়মিত টহল কার্যক্রম ও জনসমাগম এলাকায় অভিযান অব্যাহত থাকবে।


