Logo
Logo
×

নগর জুড়ে

আমলাপাড়ায় চাঁন মিয়া সরদার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৬:২১ পিএম

আমলাপাড়ায় চাঁন মিয়া সরদার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
Swapno

ষ্টাফ রির্পোটার (যুগের চিন্তা ২৪) : মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মরহুম চাঁন মিয়া সরদার ফাউন্ডেশন। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আমলাপাড়া এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রায় দুই শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন হানিফ সরদার। 

এ  সময়ে উপস্থিত ছিলেন- মানিক সরদার, স্ট্রাকচার হাউজিং এর এমডি মোঃ সাহাবুদ্দিন তালুকদার, মরহুম চাঁন মিয়া সরদার ফাউন্ডেশনের মেহেদী, ফাহিম, আশিক, ফরহাদসহ প্রমুখ। 

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৪ কেজি চাউল, ১কেজি মসুরী ডাল, ১কেজি খেসারী ডাল, সয়াবিন তেল ১ লিটার, আলু  ২ কেজি, পেয়াজ ১ কেজি, বুট ১ কেজি।

খদ্য সামগ্রী বিতরনকালে হানিফ সরদার এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেবে মরহুম চাঁন মিয়া সরদার ফাউন্ডেশন।

তিনি আরো বলেন, আমার বাবা মরহুম চাঁন মিয়া সরদার  জীবিত থাকাকালিন বিপদে আপদে সকল সময় আপনাদের পাশে ছিল। আমরাও আপনাদের পাশে আছি।


জাতির এই সংকটকালে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়ে হানিফ সরদার বলেন, করোনা প্রতিরোধে এবং জনসচেতনায় গরীব এ দেশে  সকলকে এগিয়ে আসতে হবে।

কর্মহারা মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা মূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় হানিফ সরদার। এর আগে আমলাপাড়া এলাকারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ডেটল সাবাান ও মাস্ক পৌছে দেন তিনি। 

এ ছাড়া করোনা  প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিকল্পে মাইকিং  এবং  পরিস্কার পরিচ্ছন্নতার  অংশ হিসেবে  পুরো এলাকায় জীবানুনাশক ঔষুধ ছিটানো এবং  কুমুদিনী বাগানে  ৪ কেজি করে চাউল ২৫০ কর্মহীণ মানুষের মাঝে বিতরণ করেছে মরহুম চাঁন মিয়া সরদার ফাউন্ডেশন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন