নাসিক ১৭নং ওয়ার্ডে ১০০ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন বিভা
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৬:৩১ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা।
বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী ১৭নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকার ১০০ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
প্যানেল মেয়র বিভা বলেন, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনা মোতাবেক সকল কাউন্সিলররা দিনরাত কাজ করে যাচ্ছেন। সরকারের তরফ থেকে যেসকল খাদ্যসামগ্রী আসছে সেগুলো কাউন্সিলররা পৌঁছে দিচ্ছেন, আমিও দিচ্ছি। প্রতিদিনকার রুটিন ওয়ার্ক এটি। আমি ব্যক্তিগতভাবেও প্রায় প্রতিদিনই মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি। করোনা আক্রান্ত রোগী তো বটেই সাধারণভাবে মৃতব্যক্তিদের দাফনের কাজেও এখন সার্বক্ষণিক নজরদারি করতে হচ্ছে। এই দুঃসময়ে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিৎ।


