শহর প্রতিনিধি : শহরের দক্ষিণাঞ্চলের পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী হুমায়ন রশীদ দারুন (৩৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জীবদ্দশায় তিনি প্রয়াত সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের লোক হিসেবে পরিচিত ছিল। যদিও আজমেরী ওসমান সব সময়ে বলে আসছিলেন তিনি কোন সন্ত্রাসী ও অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেননি।
সোমবার (১৩ এপ্রিল ) সন্ধ্যায় বাবুরাইলের বাসায় গলায় ফাঁস দেন দারুন। পরে তাকে উদ্ধার করে শহরের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
দারুন শহরের ডিআইটি ও আশপাশ এলাকাবাসীর কাছে এক আতঙ্কের নাম ছিল। একাধিকবার আইনশৃংখলাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল সে।
পরিবারের একটি সূত্র জানান, বিকেলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় দারুনের। এর পরেই নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দেন তিনি।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
২০১৭ সালের ১৮ জুলাই রাতে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে সন্ত্রাসী দারুণ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। ডিআইটি এলাকায় প্রকাশ্যে গাড়িচালক বিপ্লব ও তার বাবাকে পেটানোর মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এরপর ২০১৮ সালের ৫ জুলাই ডাকাতি মামলায় গ্রেপ্তার হয় দারুণ। এছাড়াও এরআগে একাধিকবার গ্রেপ্তার হয় সে।
দারুনের বিরুদ্ধে অভিযোগ ছিল, দুর্র্ধষ সন্ত্রাসী দারুন ওসমান পরিবারের নাম ভাঙ্গিয়ে ডাইলপট্টী, ডিআইটি, টানবাজার বাণিজ্যিক এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলে। মন্ডলপাড়াস্থ গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের সামনে গড়ে তুলেছিল সন্ত্রাসী কর্মকান্ডের আড্ডাস্থল।
যদিও ওসমান পরিবারের দুই যুবরাজ আজমেরী ওসমান ও অয়ন ওসমান বরাবরই সাধারন মানুষের কাছে অনুরোধ জানিয়ে এসেছিলেন যে, যদি কেউ তাদের বা পরিবারের নাম ভাঙ্গিয়ে কোন ধরনের অপকর্ম করে তাহলে সে যেই হউক না কেন, তাকে যেন পুলিশের কাছে সোপর্দ করা
কিন্তু তারপরেও তাদের নাম ভাঙ্গিয়েই দারুন বাহিনী বীরদর্পে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ সন্ত্রাসীমূলক কর্মকান্ড করলেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।


