স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মেয়রের নির্দেশে সোমবার ১৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা।
সোমবার (১৩ এপ্রিল) নাসিক ১৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গরীব ও দুঃস্থদের মাঝে এই ত্রাণ পৌঁছে দেন বিভা।
প্যানেল মেয়র বিভা বলেন, প্রতিদিনই আমার দায়িত্বাধীন ৩টি ওয়ার্ডে কেউ মারা গেলে সেখানে যেতে হচ্ছে, করোনা পজিটিভি হলে সেখানে লকডাউনের জন্য যেতে হচ্ছে, মারা যাওয়া ব্যক্তিদের দাফনের বিষয়টিও খেয়াল রাখতে হচ্ছে। তাছাড়া লকডাউনে আটকে পড়া মানুষের মধ্যে যারা অনাহারে থাকছেন তাদের বাড়িতেও খাবার পৌঁছে দেয়ার কাজটি করছি। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মেয়রের নির্দেশে নাসিক ১৬নং ওয়ার্ডের গরীব ও দুস্থ ১৫০ পরিবারের মাঝে আজ খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে। সমস্যা থেকে উত্তোরণ অবধি এই কার্যক্রম অব্যাহত থাকবে।


