১৮নং ওয়ার্ডে নাসিকের ত্রাণ পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর কবির হোসাইন
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১১:৫৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নাসিক কাউন্সিলর মো:কবির হোসাইন।
রোববার (১২ এপ্রিল) নাসিক ১৮নং ওয়ার্ডের বি কে রোড এলাকায় গরীব ও দুঃস্থদের মাঝে এই ত্রাণ পৌঁছে দেন কাউন্সিলর মোঃ কবির হোসাইন এর ছোট ভাই নাসিক ১৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাজী নেওয়াজ উল্লাহ। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দেয়া ১০ কেজি চাউল, ১ কেজি ডাল,২ কেজি আটা সহ খাদ্য সামগ্রী গরীব ও দুস্থ পরিবারের হাতে পৌঁছে দেন।
কাউন্সিলর কবির হোসাইন বলেন, মেয়রের নির্দেশে ও পরামর্শে সুষ্ঠুভাবে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে। আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। ওয়ার্ডের প্রতিটি এলাকায় গরিব দু:স্থদের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।


