Logo
Logo
×

নগর জুড়ে

১৮নং ওয়ার্ডে ১৫০টি পরিবারে ত্রাণ পৌঁছে দিয়েছেন বিভা

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৬:২১ পিএম

১৮নং ওয়ার্ডে ১৫০টি পরিবারে ত্রাণ পৌঁছে দিয়েছেন বিভা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা।

 

রোববার (১২ এপ্রিল) নাসিক ১৮নং ওয়ার্ডের মুসলিম নগর ও শহীদ নগর এলাকায় গরীব ও দুঃস্থদের মাঝে এই ত্রাণ পৌঁছে দেন তিনি। 

 

প্যানেল মেয়র বিভা বলেন, প্রতিদিনই আমি ত্রাণসামগ্রী নিয়ে গরীব ও দুঃস্থদের কাছে পৌঁছে দিচ্ছি। ব্যক্তিগত ও সিটি করপোরেশনের উদ্যেগে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। এই ক্রান্তিলগ্নে বিত্তবানদেরও গরীবদের প্রতি সহযোগিতার হাত বাড়ানো উচিৎ। আমার তিনটি ওয়ার্ডে যেখানে মানুষের ত্রাণ প্রয়োজন হচ্ছে খবর পাওয়ার সাথে সাথেই ত্রাণ পৌঁছে দিচ্ছি। মেয়রের নির্দেশে ও পরামর্শে সুষ্ঠুভাবে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন