Logo
Logo
×

নগর জুড়ে

বাড়ছে ক্ষুধার জ্বালা, নগরীতে মুখ চিনে ত্রাণ বিতরণ

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:৩১ পিএম

বাড়ছে ক্ষুধার জ্বালা, নগরীতে মুখ চিনে ত্রাণ বিতরণ
Swapno

বিশেষ প্রতিনিধি : জীবনের ঝুঁকি নিয়েও কিছু মানুষ ছুটছে ত্রাণের পেছনে।  কোথাও ত্রাণ বিতরণের খবর পেলেই কয়েকজনে মিলে অটোরিক্সা নিয়ে ছুটে যায় সেখানে। কর্মহীন মানুষ ক্ষুধার জ¦ালায় দিগ-বিদিক ছুটছে।

 

নগরীর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পড়েছেন বিপাকে। অন্য ওয়ার্ডের লোকজন আইডি কার্ড নিয়ে ছোটেন আরেক ভিন্ন ওয়ার্ডে। নিজের এলাকা ব্যতিত কাউকে ত্রাণ দিচ্ছেন না কাউন্সিলররা। কর্মহীন মানুষগুলোর মধ্যে থেকে অভিযোগ উঠছে-মুখ চিনে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

 

নারায়ণগঞ্জ জেলা লকডাউন করা হয়েছে। সে হিসেবে পুরো জেলাবাসী এখন  হোম কোয়ারেন্টাইনে আছেন। এলাকায়  জনসমাগম কমাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। ফলে মানুষের আনাগোনা কমার পাশাপাশি জনজীবনেও স্থবিরতা দেখা দিয়েছে।

 

কাজ করতে না পেরে অনাহারে থাকছেন দিনমজুররা। তাদের জন্য সরকারি- বেসরকারিভাবে খাদ্য সামগ্রীও সরবরাহ করাও হচ্ছে। কিন্তু তা পর্যাপ্ত না। অনেক এলাকায় মুখ চিনে চিনে এসব সহায়তা সামগ্রী বিতরণের অভিযোগও উঠেছে।

 

১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল খন্দকার খোরশেদ জানান, মহামারির সময়ও মুখ দেখে নিজের লোকদের মধ্যে বরাদ্দের মালামাল বিতরণ করা ঠিক নয়। আমার কাছে কাউকে আসতে হবেনা। আমার লোকজন বাড়িতে মালামাল পৌঁছে দিচ্ছে। মুখ চিনে ত্রাণ দেয়ার কথা লজ্জাজনক। আমার এলাকায় এমন সমস্যা হয়নি। এলাকাবাসীর দোয়ায় আমি কাজ করে যাচ্ছি।

 

এদিকে, নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর, কাশীপুর, কুতুবপুর, পাগলা, চিতাশাল, গোগনগর, শহীদনগর, হাটখোলা, ফকিরবাড়ি, খিলমার্কেট, ফরাজিকান্দা,  দেওয়ানবাড়ি, ভোলাইল এলাকার অনেক দিনমজুরের সাথে কথা বলে তাদের দুরাবস্থার কথা জানাগেছে।  কাশীপুর খিলমার্কেট গ্রামের দিনমজুর হজরত আলী (৫৫) বলেন, 'একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হয়, এখন করোনার কারণে ভয়ে বাড়িতে বসে আছি। সারাদিনে একবেলা খাবার পাই না।' পাইকপাড়া, ভুঁইয়াপাড়া, নিতাইগঞ্জ, তাঁতীপাড়া, বাবুরাইল, বউবাজার ও মাসদাইরসহ বিভিন্ন এলাকার দিনমজুররা জানান-তারা একদিকে আতঙ্কিত। অপরদিকে কাজ না করলে পরিবার নিয়ে বেঁচে থাকার দায়। সব মিলিয়ে ভালো নেই তারা।

 

নগরীর তামাকপট্টির শ্রমিক আবু সাঈদ বলেন, ‘কী করবো, ঘরে বসে থাকলে তো আর  পেট চলবে না। ছেলে-মেয়েদের মুখে আহার দিতে হবে। কারও কাছে ধার চেয়েও পাইনি।’ নির্মাণ শ্রমিক গণি মিয়া বলেন, ‘করোনা ভাইরাসের মধ্যে সবকিছু বন্ধ থাকায় আমরা যারা দিনমজুরের কাজে নির্ভর করি, তারা সবচেয়ে বিপাকে পড়েছি। সামান্য যা সঞ্চয় ছিল, তা  শেষ হয়ে গেছে।’

 

কাশীপুর  দেওয়ানবাড়ি জেলেপাড়া এলাকার কালিদাস মন্ডল জানান, নদীতে জাল দিয়ে মাছ ধরে সংসার চালান তিনি। এখনতো  নদীতে বিষ। আগের মত মাছ পাইনা। ভোরে মাছঘাট থেকে মাছ কিনে এনে মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করি। করোনার জন্য সে পথ বন্ধ। খামু কি ? সরকারি বরাদ্দের কথা জানেনই না।

 

কাশীপুর ইউপির কয়েকজন ওয়ার্ড  মেম্বার জানান, সরকারি সাহায্য দেয়া হচ্ছে। তবে জনসংখ্যার তুলনায় বরাদ্দ কম। গরীব  শ্রেণিকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হলে বরাদ্দ বাড়াতে হবে।

 

পশ্চিম দেওভোগ মাদ্রাসার শেষমাথার হোটেল ব্যবসায়ী আনছার আলী বলেন, ‘হোটেলে  ক্রেতাদের চাপ নেই। ভাত বিক্রি বন্ধ হয়ে গেছে। পরোটা কোনমতে টিকে আছে। চা বেশি চলছে। এভাবে চললে খাবার হোটেল বন্ধ হয়ে যেতে পারে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন