২৫ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন লকডাউনের সিদ্ধান্ত
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৫:০৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শনিবার অবধি নারায়ণগঞ্জে করোনা ভাইসরাসে ৮৩ জন আক্রান্ত এবং ৮ জনের মৃত্যু হয়েছে। ৭ এপ্রিল লক ডাউন করা হয়েছে পুরো জেলাকে। করোনা ভাইরাস মোকবেলায় উদ্ভুত পরিস্থিতিতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ২৫ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার বিকেলে লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি যুগের চিন্তাকে নিশ্চিত করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম বলেন, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি নীতিমালাগুলো অনুসরণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। সংবাদকর্মীরা যারা মাঠে কাজ করছেন তাদের প্রতি আমাদের আহবান থাকবে, অবশ্যই নিজেরা সুরক্ষা নিশ্চিত করে দায়িত্ব পালন করবে। কাজ করতে গিয়ে কেউ অসুস্থ্যতা বোধ করলে সাথে সাথে আমাদের জানাবেন। কোন সংবাদকর্মী কাজ করতে গিয়ে আক্রান্ত হলে যা যা করার দরকার আমরা তা করবো। সামাজিক নিরাপত্তার জন্য এবং নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতির ভয়াবহতার কথাটি মাথায় রেখেই নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমস্ত কর্মরত সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কাজ করার আহবান জানাই।


