Logo
Logo
×

নগর জুড়ে

মেয়রের নির্দেশে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন প্যানেল মেয়র বিভা

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৪:২৯ পিএম

মেয়রের নির্দেশে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন প্যানেল মেয়র বিভা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের নির্দেশে নাসিক ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের দুঃস্থ ও অসহায়দের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন প্যানের মেয়র-১ আফসানা আফরোজ বিভা।

 

নাসিকের নির্দেশনা মোতাবেক ১০০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচির দায়িত্বের মধ্যে শনিবার (১১ এপ্রিল) দুপুরে ১৬নং ওয়ার্ড  দেওভোগ পাক্কা রোড খানকা গলি ও মসজিদ গলি ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

 

প্যানেল মেয়র বিভা বলেন, আমরা প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলর সকাল থেকে রাত অবদি কাজ করে যাচ্ছি। ত্রাণ বিতরণ করছি। নাসিকের উদ্যোগেও তো বটেই, আমার ব্যক্তিগত উদ্যোগেও নিয়মিত ঘরে ঘরে মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। করোনা আক্রান্ত রোগীর সংবাদ পেলেই আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। কেউ অন্য কোন কারণে হয়তো মারা গেছেন সেখানেও মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। সেখানেও ছুটে গিয়ে আমাদের লাশ দাফনের ব্যবস্থা করতে হচ্ছে। এতোটাই ব্যস্ততা আমার দুইবছরের শিশুটিকে কোলে নিতে পারছিনা। মানুষ ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি বানিয়েছে, যতই খারাপ অবস্থা হোক আমি ঘরে বসে থাকতে পারিনা। আমি আমার সামর্থ্যরে চাইতেও বেশি চেষ্টা করছি। আশা করি সবাই মিলে  এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো। সবাইকে অবশ্যই ধৈর্য্যধারণ করতে হবে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন