Logo
Logo
×

নগর জুড়ে

ঘর থেকে বের হবেন না ঘরে খাবার পৌছে দিবো ইনশাল্লাহ : খোরশেদ

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১০:৪৪ পিএম

ঘর থেকে বের হবেন না ঘরে খাবার পৌছে দিবো ইনশাল্লাহ : খোরশেদ
Swapno

যুগের চিন্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে অসহায় দিন মজুর/রিক্সা চালক/ভ্যান চালক/ গার্মেন্টস কর্মী/কাজের বুয়া/প্রতিবন্ধী/নিম্নমধ্যবিত্তদের তালিকা করে ৪,৯১১ টি পরিবারের নাম জরিপ করা হয়েছিল।

 

ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রদত্ত ৫০০ পরিবারকে দেয়া ত্রাণ বিতরণ শুরু হয়েছে। শুক্রবার মাসদাইর আদর্শ স্কুল হতে ক্রমিক নং ১ (এক) থেকে বিরতন কার্যক্রম শুরু করেন নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

 

পর্যায়ক্রমে বাকী পরিবারকে সরকারী, সিটি কর্পোরেশন ও নিজ উদ্যেগে সংগৃহিত ত্রাণ থেকে ১৩নং ওয়ার্ডে জরিপ অনুযায়ী প্রতিটি মহল্লায় ত্রাণ বিতরণ করা হবে।

 

এ সময় কাউন্সিলর খোরশেদ বলেন, ঘরে থাকুন, ধৈয্য ধরুন। পর্যায়ক্রমে প্রতিটি ঘরে আমরা খাবার পৌছে দিব ইনশাল্লাহ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন