Logo
Logo
×

নগর জুড়ে

অসহায়দের সহায়তা ও বাড়ী ভাড়া মওকুফ করুন : সুলতান মাহমুদ

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৯:০৫ পিএম

অসহায়দের সহায়তা ও বাড়ী ভাড়া মওকুফ করুন : সুলতান মাহমুদ
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ বলেছেন, প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদের বিনয়ের সাথে বলবো খুঁজে খুঁজে অসহায় ও মধ্যবিত্তদের সহায়তা করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এবং বাড়ীওয়ালারা অন্তত এক মাসের বাড়ী ভাড়া মওকুফ করুন। 

 

যারা তাদের অসহায়ত্বের কথা অন্যের কাছে প্রকাশ করতে লজ্জাবোধ করে তাদের খুঁজে খুঁজে সহায়তা করা পবিত্র কুরআনেও বলা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিৃতিতে তিনি এসব কথা বলেন।  

 

বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন, সহায়তা করার ক্ষেত্রে মধ্যবিত্তদের বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। তাছাড়াও কর্মহীন এই পরিস্থিতিতে বাড়ীওয়ালাদের প্রতি বিশেষ অনুরোধ যাতে করে তারা কমপক্ষে এক মাসের বাড়ী ভাড়া ছাড় দিয়ে দেন। 

 

“সকলের তরে সকলের আমরা প্রত্যেকে আমরা পরের তরে” এই মানসিকতা জাগ্রত করি। আর বেশি বেশি মহান আল্লাহ পাকের নিকট তওবা-ইস্তিগফার করি যাতে আল্লাহ আমাদেরকে এই মহামারি থেকে পরিত্রাণ দেন। 

 

আল্লাহর রহমত ছাড়া আমাদের কোন উপায় নেই। বর্তমান এই ঝুকিপূর্ণ পরিস্থিতিতে আমাদের প্রধান কাজ হচ্ছে প্রশাসনকে সহযোগিতা করা এবং অবশ্যই ঘরের মধ্যে থাকা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন