Logo
Logo
×

নগর জুড়ে

করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, দাফন করলেন খোরশেদ

Icon

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৩:৫২ পিএম

করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, দাফন করলেন খোরশেদ
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনার উপসর্গ নিয়ে গত ৫ দিন অসুস্থ থাকায় পর আফতাব উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। 

 

বুধবার (৮ এপ্রিল) পরিবারের দাবির  প্রেক্ষিতে তাকে নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সহায়তায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পক্ষ থেকে দাফন করা হয়েছে। 

 

নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, ‘পরিবারের দাবি করোনা ভাইরাসের সকল উপসর্গ নিয়ে গত ৫ দিন ধরেই অসুস্থ থাকা অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান। আতঙ্কে কেউ সামনে না গেলে দাফনের জন্য আমাকে অনুরোধ করলে আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও প্রশাসনের সহযোগিতায় সকল নিয়ম মেনে মাসদাইর কবরস্থানে দাফন সম্পন্ন করেছি।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন