Logo
Logo
×

নগর জুড়ে

মেয়রের নির্দেশে লকডাউনে থাকা ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন বিভা

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৮:৩৮ পিএম

মেয়রের নির্দেশে লকডাউনে থাকা ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন বিভা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনায় লকডাউনে থাকা ঘরে ঘরে গিয়ে প্রত্যেক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা।


সোমবার (৬ এপ্রিল) দুপুরেও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বেপারীপাড়া চেয়ারম্যান বাড়ি এলাকার ঘরে ঘরে দিয়ে এই খাবার পৌঁছে দেয়া হয়েছে। এর আগেও লকডাউনে থাকা পরিবারগুলোতে বিভিন্নভাবে সহযোগিতা দিয়েছেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, মো. ইসমাইল হোসেন সিয়াম ও সেচ্ছাসেবী মে. পায়েল হোসেন আকাশ প্রমুখ।


প্রসঙ্গত, আফসানা আফরোজ বিভা প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। প্রতিদিনই নানা কর্মসূচির মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখছেন।  করোনায় ভাইরাস পরিস্থিতি সামলাতে সকাল থেকে শুরু করে রাত অবধি কাজ করে যাচ্ছেন তিনি। হতদরিদ্র, কর্মহীন ও সমাজে পিছিয়ে পড়া পরিবারের মধ্যে ক্রমাগতভাবে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন